ঠাকুরগাঁও সদর উপজেলার ভাওলারহাট এলাকায় প্রায় ১০০ কিলোমিটার ধাওয়া করে একটি ট্রাক আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার সকালে চালকসহ ট্রাকটি আটক করার পর সেখান থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের কথা জানা গেছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার ভাওলারহাট এলাকায় প্রায় ১০০ কিলোমিটার ধাওয়া করে একটি ট্রাক আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় ট্রাকটি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। অভিযানে ট্রাকচালককে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল সীমান্তবর্তী এলাকা থেকে ট্রাকটিকে অনুসরণ শুরু করে। প্রায় ১০০ কিলোমিটার ধাওয়ার পর ঠাকুরগাঁও সদর উপজেলার ভাওলারহাট এলাকার একটি কাঁচা সড়কে ট্রাকটি আটক করা হয়।
অভিযানে সহযোগিতা করে ৪২ বিজিবি (দিনাজপুর ব্যাটালিয়ন)। এর আগে গত ২৬ অক্টোবর পীরগঞ্জ সীমান্তে ৯০ পিস ইয়াবা উদ্ধার করেছিল ৪২ বিজিবি।
ট্রাকটি আটকের পর চালককে আটক করা হয়। পরে তাঁকে একটি স্কুল মাঠে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
উদ্ধার করা ইয়াবার সঠিক সংখ্যা নির্ধারণে গণনা চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
মন্তব্য করুন