অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন, মিলবে হয়রানিমুক্ত সেবা

ভূমিসেবা সহজলভ্য ও হয়রানিমুক্ত করতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। অনলাইনে আবেদনের মাধ্যমে সেবাপ্রার্থীরা ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান ও মৌজা ম্যাপসহ বিভিন্ন সেবা নিতে পারবেন।


ময়মনসিংহে সেবাপ্রার্থীদের হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ভূমিসেবা কেন্দ্র চালু করা হয়েছে। এ কেন্দ্রের মাধ্যমে অনলাইনে আবেদনের ভিত্তিতে বিভিন্ন ধরনের ভূমিসেবা পাওয়া যাবে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় কেন্দ্রটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

উদ্বোধনের পর কেন্দ্রটি পরিদর্শনকালে জেলা প্রশাসক জানান, এখান থেকে অনলাইনে আবেদনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি (মিউটেশন), খতিয়ান, মৌজা ম্যাপ, ভূমিসংক্রান্ত অভিযোগ এবং অন্যান্য সেবা গ্রহণ করা যাবে।

জেলা প্রশাসক আরও জানান, এ লক্ষ্যে ময়মনসিংহ জেলায় মোট ৫১টি ভূমিসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে তিনজন করে কর্মচারী দায়িত্ব পালন করবেন। তাঁদের জেলা প্রশাসনের উদ্যোগে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে সেবাপ্রার্থীরা হয়রানিমুক্তভাবে ভূমিসেবা পেতে পারেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিমুদ্দিন, কেন্দ্রীয় কৃষিবিদ ইনস্টিটিউটের যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ মো. শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব একেএম মাহাবুল আলম এবং গৌরীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পাসহ অনেকে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে না আসায় বিরোধী দলকে ধোঁকাবাজ বলল

1

সাংবাদিক-সংস্কৃতিকর্মীদের মর্যাদা ও পেনশন নিশ্চিতের দাবি

2

দুবাইয়ের সম্পদ নিয়ে ৭৩ বাংলাদেশির তথ্য চাইবে দুদক

3

জরুরি প্রয়োজনে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেড

4

পীরগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ, ‘রসিকতা’ বললেন ব

5

তেঁতুলিয়া দাখিল মাদরাসায় কেউ পাস করেনি

6

মেয়াদ শেষ, ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত

7

গোপন বিয়ে: ইসলামে কেন নিরুৎসাহিত?

8

ঢাকায় আসছেন তুরস্কের জ্বালানিমন্ত্রী

9

ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানম

10

তেঁতুলিয়ায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, বিএনপি নেত্রীকে

11

'ঘুর ঘুর পার্টি'র দৌরাত্ম্যে প্রশ্নের মুখে সাংবাদিকতার বিশ্ব

12

বৈশ্বিক অপরাধ মোকাবিলায় সমন্বিত নিরাপত্তা কাঠামো গড়তে চায়

13

ফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসনে ৪২ ছাগল ও ২ মুদি দোকান হস্তান্ত

14

শিক্ষাকে সাংবিধানিক মৌলিক অধিকার করার দাবি

15

ফুলবাড়ী-পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

16

আ.লীগ নেতার অফিসে অস্ত্র, ককটেল ও বিদেশি মদ উদ্ধার

17

ফুলবাড়ীতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ড

18

অনুশীলনে ফিরলেন মেসি, লক্ষ্য এবার ইন্টার মায়ামি

19

গাংনীতে বিএনপি অফিসের সামনে দুই ককটেল বিস্ফোরণ

20