অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

উজবেকিস্তানকে হারিয়ে শুভসূচনা চায় বাংলাদেশ, প্রস্তুত আলপিরা

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের গ্রুপ ‘এইচ’-এ নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ৮ অক্টোবরের ম্যাচে জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করতে প্রস্তুত লাল-সবুজের প্রতিনিধিরা।


তাশখন্দে টুর্নামেন্ট শুরুর আগে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি মাঠের প্রস্তুতিতেও পূর্ণ মনোযোগ দিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল।

মঙ্গলবার (৬ অক্টোবর) তাশখন্দের উজবেকিস্তান ফুটবল একাডেমি ট্রেনিং সেন্টারে স্থানীয় সময় বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুশীলন করে জুনিয়র টাইগ্রেসরা। বাংলাদেশ সময় অনুশীলনটি অনুষ্ঠিত হয় বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত। এটি ছিল দলের চতুর্থ দিনের অনুশীলন।

এদিনের অনুশীলনে ওয়ার্ম-আপ, রানিং ড্রিল, বল পজেশন এক্সারসাইজ ও স্মল-সাইডেড গেমের ওপর গুরুত্ব দেওয়া হয়। দলের সব খেলোয়াড় সুস্থ রয়েছেন এবং ম্যাচের জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত বলে জানানো হয়েছে।

দলের প্রস্তুতি নিয়ে এক ভিডিও বার্তায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের ফরোয়ার্ড ও সহ-অধিনায়ক আলপি আক্তার বলেন, দলের অবস্থা ভালো। চার দিনের মতো অনুশীলন শেষ হয়েছে এবং ম্যাচের আগে আরও একটি অনুশীলন সেশন রয়েছে।

স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় জানিয়ে আলপি বলেন, প্রথম ম্যাচে সর্বোচ্চটা দিয়ে লড়াই করে বাংলাদেশকে ভালো একটি জয় উপহার দিতে চান তারা। প্রথম ম্যাচ জিতেই টুর্নামেন্ট শুরু করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুশীলনে ডিফেন্ডিং, মিড-ব্লক ও অ্যাটাকিংয়ের পাশাপাশি ফিনিশিংয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান আলপি। তার ভাষ্য, মাঝমাঠের ফিনিশিংয়ে কিছুটা ঘাটতি থাকায় কোচিং স্টাফ এ দিকটিতে বেশি কাজ করিয়েছেন। অনুশীলনের পর ফিনিশিংয়ে উন্নতি হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশের তুলনায় তাশখন্দের আবহাওয়া বেশ ঠান্ডা হলেও পাঁচ দিন আগে সেখানে পৌঁছানোয় দলের খেলোয়াড়রা পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার যথেষ্ট সময় পেয়েছেন বলে জানান সহ-অধিনায়ক। দলের সবাই সুস্থ রয়েছেন এবং ম্যাচের জন্য প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে টুর্নামেন্ট শুরুর আগে ভেন্যু পরিবর্তন করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। মূল ভেন্যু দুস্তলিক স্টেডিয়ামের ঘাস খেলার উপযোগী না থাকায় এএফসির সিদ্ধান্তে ম্যাচগুলো কাছের দুস্তলিক স্পোর্টস কমপ্লেক্স পিচ-১-এ স্থানান্তর করা হয়েছে।

বুধবার বিকেলে শেষ প্রস্তুতি সেশনে অংশ নেবে বাংলাদেশ দল। এরপর ৮ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির

1

আইইবি নির্বাচনে এ্যাবের প্যানেলের নিরঙ্কুশ বিজয়ের আভাস

2

রাণীশংকৈলে জামিনের পর ফের ইয়াবাসহ বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেপ

3

কোহাটে মসজিদে বোমা হামলা, নিহত ২৭

4

শরিয়া বিতর্কের মধ্যেই পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস

5

দলের নাম ভাঙিয়ে মানুষকে কষ্ট দিলে ছাড় নয়: তারেক রহমান

6

নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বিরুদ্ধে ব

7

তেঁতুলিয়ায় পানি ব্যবস্থাপনা নিয়ে দুই দিনব্যাপী শিখন কর্মসূচি

8

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

9

তেঁতুলিয়া দাখিল মাদরাসায় কেউ পাস করেনি

10

বদলে যাওয়া ক্যাম্পাস

11

শান্ত-মুশফিকের সেঞ্চুরি মিস, ৩২৯ রানের লিডে চালকের আসনে বাংল

12

তেঁতুলিয়ায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, বিএনপি নেত্রীকে

13

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

14

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, বাড়ছে বি

15

জুলাইয়ে রাজনৈতিক ও মব সহিংসতায় নিহত ২৩: এইচআরএসএস

16

পীরগঞ্জে ঢাকাগামী বাসে ফেনসিডিল উদ্ধার, আটক ১

17

জাসদ কার্যালয়ে তালা, আটক দুই শতাধিক

18

গ্যাস সরবরাহ বেড়েছে, ইতিবাচক ধারা অব্যাহত থাকবে: মাহ্দী আমিন

19

ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

20