অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে জাতীয় কন্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আয়োজিত এ কর্মসূচিতে কন্যাশিশুর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।


দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে কন্যাশিশুর অধিকার ও সুরক্ষাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহসিন আলী এবং উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রিতা মণ্ডল।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার সুযোগ নিশ্চিত করা, নিরাপত্তা প্রদান এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কন্যাশিশুদের জন্য বৈষম্যহীন, নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুঃসময়ে বিরোধী মতের আশ্রয় ছিল ডিআরইউ: রিজভী

1

তেঁতুলিয়ায় পুড়িয়ে ধ্বংস ২ হাজার ৫০০ দাবিহীন দলিল

2

খেলাধুলার সঙ্গে লেখাপড়া ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে: প্রধান

3

গোপন বিয়ে: ইসলামে কেন নিরুৎসাহিত?

4

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কটাক্ষ, জামায়াত-এনসিপিকে নিশানা এ্যান

5

রোহিঙ্গা প্রত্যাবাসনে তারেক রহমানের পাঁচ প্রস্তাব

6

রেলের বিস্তৃতি: নতুন করে যুক্ত হচ্ছে ১০ জেলা

7

কিউআর কোডে শনাক্ত হবে ব্যাটারিচালিত অটোরিকশা

8

নতুন প্রজন্মকে জিয়ার আদর্শ জানাতে বললেন মঈন খান

9

ছাত্র আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ১ হাজার ৮০০ স্কুল

10

প্রশাসনে বড় রদবদল, সচিব পদে ১০ কর্মকর্তার পরিবর্তন

11

রাজধানীতে সবজির দাম কেজিতে বেড়েছে ১০-২০ টাকা, চড়া মাছ-মুরগিও

12

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু

13

খিলপাড়া মজুমদার বাড়ি: ঐতিহ্য, শিক্ষা ও জনকল্যাণের দুই শতাব্দ

14

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

15

২০ বছর পর ফের মন্ত্রী ড. আবদুল মঈন খান

16

ফুলবাড়ীতে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, যুবক আটক

17

বাংলাদেশিদের ভিয়েতনাম ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

18

জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে মন্ত্র

19

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক সপ্তাহেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং,

20