অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

কৃষক নেতা কমরেড আবদুস সাত্তার খানের ৩০তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ কৃষক ফেডারেশনের স্মরণসভা

প্রখ্যাত কৃষক নেতা ও ভূমি আন্দোলনের পথিকৃৎ কমরেড আবদুস সাত্তার খানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করেছে বাংলাদেশ কৃষক ফেডারেশন। সভায় বক্তারা কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।


প্রখ্যাত কৃষক নেতা, বাংলাদেশের কৃষক আন্দোলনের প্রাণপুরুষ, ভূমি আন্দোলনের পথিকৃৎ ও গণবুদ্ধিজীবী কমরেড আবদুস সাত্তার খানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষক ফেডারেশনের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কমরেড বদরুল আলম। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান।

স্মরণসভায় স্মৃতিচারণমূলক বক্তব্য দেন শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, স্কপের যুগ্ম সমন্বয়ক ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক ও স্কপের যুগ্ম সমন্বয়ক রুহুল আমিন, রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভানেত্রী লাভলী ইয়াসমিন, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সহসভাপতি রেহেনা বেগম, সংগঠনের কোষাধ্যক্ষ ও বাংলাদেশ ভাসমান নারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, পটুয়াখালী জেলার কৃষক নেতা কায়েস মাহমুদ এবং নেত্রকোনা জেলার নেত্রী ও বাংলাদেশ কিষাণী সভার কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আশা মণি প্রমুখ।

বক্তারা বলেন, কমরেড আবদুস সাত্তার খান ছিলেন এ দেশের শোষিত, বঞ্চিত, ভূমিহীন কৃষক ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার এক আপসহীন সংগ্রামী নেতা। কৃষকের জমির অধিকার নিশ্চিত করা, খাসজমি ভূমিহীনদের মধ্যে বণ্টন, কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা এবং শোষণমুক্ত সমাজ গঠনের আন্দোলনে তিনি সারা জীবন নিয়োজিত ছিলেন।

তাঁরা আরও বলেন, তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা, দূরদর্শিতা এবং গণমানুষের প্রতি গভীর দায়বদ্ধতা বাংলাদেশের কৃষক আন্দোলনের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে।

বক্তাদের ভাষ্য, কমরেড আবদুস সাত্তার খান কেবল একজন কৃষক নেতাই ছিলেন না, তিনি ছিলেন কৃষক-শ্রমিকের ঐক্য ও সংহতির প্রবক্তা। তাঁর জীবন ও সংগ্রাম বর্তমান প্রজন্মের কৃষক, শ্রমিক, নারী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এখনো প্রেরণা জোগায়। তাঁর অসমাপ্ত সংগ্রাম এগিয়ে নেওয়ার মধ্য দিয়েই তাঁর প্রতি যথার্থ শ্রদ্ধা জানানো সম্ভব।

স্মরণসভা উপলক্ষে আয়োজিত ব্যানারে কমরেড আবদুস সাত্তার খানকে ‘প্রখ্যাত কৃষক নেতা, বাংলাদেশের কৃষক আন্দোলনের প্রাণপুরুষ, ভূমি আন্দোলনের পথিকৃৎ ও গণবুদ্ধিজীবী’ হিসেবে উল্লেখ করা হয়। সেখানে তাঁর জন্ম ও মৃত্যুসাল ১৯২৩–১৯৯৬ উল্লেখ করে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

সভাপতির বক্তব্যে কমরেড বদরুল আলম বলেন, আবদুস সাত্তার খানের আদর্শ, রাজনৈতিক শিক্ষা ও সংগ্রামী চেতনা ধারণ করে ভূমিহীন কৃষকের ভূমির অধিকার, কৃষকের ন্যায্য অধিকার, খাদ্য সার্বভৌমত্ব এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার আন্দোলন আরও শক্তিশালী করতে হবে। এ লক্ষ্যে কৃষক-শ্রমিকের ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান তিনি।

স্মরণসভায় বক্তারা কমরেড আবদুস সাত্তার খানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাঁর বিপ্লবী ও সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। এ সময় তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারকদের আবাসনে ৭২ ভবনের মাস্টারপ্ল্যান

1

সাংবাদিক মাহবুব আলম লাবলুকে হয়রানির নিন্দায় ডিআরইউ

2

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

3

জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যস্ত কূটনীতি

4

ছাত্রদল নেতা হত্যা মামলায় বিএনপি এমপির ছেলে ৩ দিনের রিমান্ডে

5

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ল, বিদ্যুৎ-শিল্পে স্বস্তির আভাস

6

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

7

নাদিমা খানের ওপর হামলায় আসকের উদ্বেগ

8

পীরগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন পাইলট উচ্চ বিদ্যা

9

আবেদন গ্রহণে গড়িমসির অভিযোগ

10

৫ দফা দাবিতে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিজিএমএ ও

11

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী মির্জা ফয়সল আমীন

12

রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোর

13

শেখ হাসিনাকে ফেরত চেয়েছি, দেশে অস্থিরতার সুযোগ দেব না: স্বরা

14

তারেক রহমানের গণতান্ত্রিক অঙ্গীকারের প্রশংসায় তাকাইচি

15

গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে:

16

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের কল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধ

17

রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম, স্বস্তি মুরগিতেও

18

চীনে ভয়াবহ রূপ নিচ্ছে কর্মসংস্থান সংকট

19

ফুলবাড়ীতে বিএনপির র‌্যালিতে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন

20