অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

আসামে উচ্ছেদ অভিযানে ঘরছাড়া ৪ হাজারের বেশি বাঙালি মুসলিম

ভারতের আসামে সরকারি জমি উদ্ধারের নামে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে বিজেপিশাসিত রাজ্য সরকার। ধুবড়ি জেলার আলমগঞ্জে এক দিনের অভিযানে প্রায় ৭৫০টি বাঙালি মুসলিম পরিবারের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে চার হাজারের বেশি মানুষ বসতভিটা হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন।


ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার আলমগঞ্জে সরকারি জমি দখলের অভিযোগে ব্যাপক উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজ্য সরকার। গত রোববার (১ নভেম্বর) এক দিনের অভিযানে প্রায় ৭৫০টি বাঙালি মুসলিম পরিবারের বসতবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এতে চার হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

উচ্ছেদের পর আশ্রয়হীন পরিবারগুলোর অনেকে আত্মীয়স্বজনের বাড়ি, সড়কের পাশে তৈরি অস্থায়ী ঘর এবং নদীর চরে আশ্রয় নিয়েছেন।

ধুবড়ি জেলার ৯ নম্বর ব্লকের প্রায় ৬৫০ বিঘা সরকারি জমিতে এ অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে বসবাস করে আসা পরিবারগুলোর ঘরবাড়ি উচ্ছেদে প্রায় ৬০টি বুলডোজার ব্যবহার করা হয়।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আসামের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশের মহাপরিদর্শক অখিলেশ কুমার সিং এবং ধুবড়ির জেলা কমিশনার দিবাকর নাথ।

জেলা কমিশনার জানান, ওই এলাকায় মোট ৮০০ বিঘা সরকারি জমি দখলমুক্ত করার জন্য উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। তবে আদালতে মামলা বিচারাধীন থাকায় বাকি ১৫০ বিঘা জমিতে আপাতত অভিযান চালানো হয়নি। উচ্ছেদ করা জমি শিল্প বিভাগের কাছে হস্তান্তর করা হবে। সেখানে পরিকল্পিত শিল্পপার্ক গড়ে তোলার উদ্যোগ রয়েছে। প্রায় দুই বছর ধরে এ পরিকল্পনা নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।

প্রশাসনের দাবি, স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সময়ে সরকারি জমি দখল করে সেখানে বসতি গড়ে তুলেছিলেন। তাঁদের অনেকের অন্যত্র জমি ও বিকল্প আশ্রয়ের ব্যবস্থা রয়েছে। তবে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর অনেকে প্রশাসনের এ দাবি প্রত্যাখ্যান করেছেন। তাঁদের বক্তব্য, কয়েক দশক ধরে তাঁরা ওই এলাকায় বসবাস করছেন। তাঁদের জীবিকা, পারিবারিক স্মৃতি ও শিকড়ের সঙ্গে এই বসতভিটার গভীর সম্পর্ক রয়েছে।

আশি বছর বয়সী এক বাসিন্দা জানান, ১৯৬২ সালে ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন ও বন্যায় তাঁদের আদি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরপর গোয়ালপাড়া থেকে এসে তাঁরা আলমগঞ্জে আশ্রয় নেন। তাঁর দাবি, শুধু তাঁর পরিবার নয়, এলাকার আরও অনেক বাসিন্দা ১৯৭২ থেকে ২০১৬ সাল পর্যন্ত তৌজি ব্যবস্থার অধীনে নিয়মিত জমির রাজস্ব পরিশোধ করেছেন। দীর্ঘদিন বসবাসের পর হঠাৎ উচ্ছেদের মুখে পড়ে তাঁরা এখন দিশেহারা।

উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও শোকের পরিবেশ সৃষ্টি হয়। মসজিদ, উপাসনালয় ও কবরস্থানসংলগ্ন স্থাপনা ভেঙে ফেলায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় অনেককে কান্নায় ভেঙে পড়তে এবং পূর্বপুরুষের কবর ও দরগাহের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করতে দেখা যায়।

একটি দরগাহ ভাঙতে যাওয়ার সময় হঠাৎ একটি বুলডোজার বিকল হয়ে পড়ে। এ সময় এর চালক অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

উচ্ছেদ হওয়া পরিবারগুলোর অভিযোগ, অভিযানের আগে কিংবা পরে তাঁদের পুনর্বাসনের কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে শিশু, নারী ও বৃদ্ধদের নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তাঁরা।

আসামের এ উচ্ছেদ অভিযান নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা কিছুটা ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে প্রায় ৭৫০টি পরিবার উচ্ছেদের কথা বলা হয়েছে। অন্যদিকে, স্ক্রল.ইন জানিয়েছে, ৬৪০টির বেশি বাঙালি মুসলিম পরিবারের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। তবে উভয় সংবাদমাধ্যমের প্রতিবেদনেই চার হাজারের বেশি মানুষের বাস্তুচ্যুত হওয়ার তথ্য উঠে এসেছে।

উল্লেখ্য, আসামে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সরকারি ও বন বিভাগের জমি উদ্ধারের নামে ধারাবাহিক উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে প্রধানত বাঙালি মুসলিম জনগোষ্ঠীর বসতি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ রয়েছে। সর্বশেষ আলমগঞ্জের অভিযানও রাজ্যের এই জনগোষ্ঠীর মধ্যে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

তথ্যসূত্র: এনডিটিভি ও স্ক্রল.ইন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে মন্ত্র

1

হামলা হলে মার্কিন জ্বালানি কোম্পানিতে পাল্টা আঘাতের হুমকি ইর

2

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে খেলাফত মজলিসের শুভেচ্ছা

3

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন মির্জা ফয়সল আমীন

4

আ.লীগকে ফেরানোর পথ তৈরি করছে জামায়াত-এনসিপি: রাশেদ

5

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাসের শ্রদ্ধা

6

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

7

বাংলাদেশ-জাপান অংশীদারত্ব জোরদার, ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের

8

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

9

জলভিত্তিক পর্যটনে হাউজবোট মেলা

10

১২ পরীক্ষার্থীর বিপরীতে ১৩ শিক্ষক, পাস করল মাত্র একজন

11

বর্ষসেরা কোচের তালিকায় স্কালোনি নেই, কোপায় ইয়ামাল-কুবার্সি

12

চেয়ার কার, দায়িত্ব কার? পীরগঞ্জ সেটেলমেন্ট অফিসে সার্ভেয়ারের

13

বিএনপি নেতা জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

14

বিদ্যুৎকেন্দ্রের ত্রুটিতে ফের বাড়ল লোডশেডিং

15

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ

16

বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রত

17

শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ প্

18

ফুলবাড়ীতে বিএনপির র‌্যালিতে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন

19

বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা চান রাষ

20