অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভুয়া রপ্তানির চেষ্টা, ভ্যালমন্ট ফ্যাশনসের ৫ চালান আটক

বন্ড সুবিধায় শুল্কমুক্ত কাঁচামাল আমদানি করে তা স্থানীয় বাজারে বিক্রির অভিযোগ থেকে রেহাই পেতে ভুয়া রপ্তানি দেখানোর চেষ্টা করেছিল তৈরি পোশাক প্রতিষ্ঠান ভ্যালমন্ট ফ্যাশনস লিমিটেড। তবে কনটেইনারে কোনো পণ্য না থাকলেও কাগজে-কলমে প্রায় সাড়ে ৫ কোটি টাকার পণ্য রপ্তানি দেখানোর সেই চেষ্টা শেষ মুহূর্তে ধরা পড়েছে কাস্টমস গোয়েন্দাদের হাতে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিশেষ তৎপরতায় ভ্যালমন্ট ফ্যাশনসের পাঁচটি ভুয়া রপ্তানি চালান আটক করা হয়েছে। এসব চালানে মোট ১ লাখ ২১ হাজার ১৭৫ কেজি বা প্রায় ১২১ টন তৈরি পোশাক রপ্তানি দেখানো হয়।

চালানগুলোর ঘোষিত রপ্তানি মূল্য ৪ লাখ ৩৮ হাজার ৩০৪ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ৪৩ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও এনবিআর সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে রপ্তানি চালানের অনলাইন মনিটরিংয়ের সময় ভ্যালমন্ট ফ্যাশনসের পাঁচটি চালান কর্মকর্তাদের নজরে আসে।

চালানগুলোর গন্তব্য, পণ্যের ধরন ও ঘোষিত ওজনে অস্বাভাবিকতা থাকায় সিঅ্যান্ডএফ কার্যক্রম স্থগিত করে চালানগুলো যাচাই শুরু করা হয়।

সাধারণত বাংলাদেশের তৈরি পোশাকের বড় রপ্তানি বাজার ইউরোপ ও যুক্তরাষ্ট্র। তবে ভ্যালমন্ট ফ্যাশনসের আলোচ্য চালানগুলোর গন্তব্য হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও ফিলিপাইন দেখানো হয়।

একই সঙ্গে বন্ডেড প্রতিষ্ঠানটির গত এক বছরে আমদানি করা কাঁচামালের পরিমাণের তুলনায় ঘোষিত রপ্তানি পণ্যের পরিমাণ ছিল অস্বাভাবিক বেশি। স্বাভাবিক ইনপুট-আউটপুট অনুপাতের সঙ্গেও এসব চালানের কোনো মিল পাওয়া যায়নি।

এরপর বিষয়টি নিয়ে সরেজমিন তদন্তে নামে কাস্টমস গোয়েন্দা দল। বিল অব এক্সপোর্ট অনুযায়ী, পণ্যগুলো চট্টগ্রামের ইসাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) থেকে রপ্তানি হওয়ার কথা ছিল।

গোয়েন্দা দল ডিপোতে গিয়ে ঘোষিত পণ্য কায়িক পরীক্ষার জন্য উপস্থাপনের নির্দেশ দিলে সিঅ্যান্ডএফ এজেন্ট ও ডিপো কর্তৃপক্ষ কোনো পণ্যই দেখাতে পারেনি। একপর্যায়ে তারা স্বীকার করে, রপ্তানির জন্য ঘোষিত কোনো পণ্যই ডিপোতে প্রবেশ করেনি।

অর্থাৎ পণ্য ডিপোতে না ঢুকলেও কীভাবে কাস্টমসের কায়িক পরীক্ষা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে ডিপো কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্টও সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি।

কাস্টমসের নথি অনুযায়ী, পাঁচটি চালানে ঘোষিত পণ্যের মোট ওজন ১ লাখ ২১ হাজার ১৭৫ কেজি এবং রপ্তানি মূল্য ৪ লাখ ৩৮ হাজার ৩০৪ মার্কিন ডলার। কাস্টমস গোয়েন্দাদের প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, এক কেজি পণ্যও বাস্তবে রপ্তানি না করে পুরো চালানটি কাগজে-কলমে দেখানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পণ্য ছাড়া খালি কনটেইনার রপ্তানি দেখানোর পেছনে বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামাল স্থানীয় বাজারে বিক্রি করে তা বৈধ দেখানোর চেষ্টা থাকতে পারে। তবে পণ্য ছাড়া রপ্তানির নথি তৈরির পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এনবিআর জানায়, পণ্য ছাড়াই কীভাবে কাস্টমসের অ্যাসাইনমেন্ট ও অন্যান্য কার্যক্রম সম্পন্ন হলো, এর পেছনে আইসিডি, সিঅ্যান্ডএফ এজেন্ট কিংবা কাস্টমসের কোনো অসাধু কর্মকর্তা জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত শুরু করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

তদন্তে কারও সংশ্লিষ্টতা প্রমাণিত হলে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাস্টমস আইন এবং প্রচলিত ফৌজদারি আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে বিএনপির ৪২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি

1

ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল, স

2

খালেদা জিয়াকে ফুড পয়জনিংয়ের অভিযোগ, তদন্ত দাবি রিজভীর

3

কিউআর কোডে শনাক্ত হবে ব্যাটারিচালিত অটোরিকশা

4

ফুলবাড়ী পৌরসভার ৬২ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা

5

৫০০ ভেজালবিরোধী অভিযানে জরিমানা ২ কোটি ৪০ লাখ টাকা

6

হাসিনাকে বক্তব্যের সুযোগ, ভারতের প্রতি ক্ষোভ ঢাকার

7

তেঁতুলিয়ায় পোল্ট্রি বর্জ্যে দূষিত ফসলি জমি ও ছলছলা নদী

8

দর্শনার্থীশূন্য ফল মেলা, প্রশ্নে আয়োজনের কার্যকারিতা

9

ব্রাজিলের সামনে ‘হেক্সা’ সমীকরণ: গৌরবের শিরোপা নাকি হতাশার র

10

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

11

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

12

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

13

ঠাকুরগাঁও আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘর ফাঁকা, বাসিন্দা ফিরছে

14

ফুলবাড়ীতে ২৩টি অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

15

অনিয়মের অভিযোগে প্রত্যাহার শ্রেষ্ঠ ওসি শফিকুল

16

জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির

17

বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী

18

ইরান দলের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

19

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

20