অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

দর্শনার্থীশূন্য ফল মেলা, প্রশ্নে আয়োজনের কার্যকারিতা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দর্শনার্থীর তেমন উপস্থিতি ছাড়াই পালিত হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬।

গত সোমবার (২০ জুলাই) সকাল পৌনে ১২টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফাহমিদা সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান, উপজেলা জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী মিঠুন কুমার রায়, একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক এবং প্রণোদনা নিতে আসা কৃষক-কৃষাণীরা।

সরেজমিনে দেখা যায়, উদ্বোধনের দিন কয়েকজন কৃষকের উপস্থিতি থাকলেও দ্বিতীয় ও তৃতীয় দিনে মেলায় দর্শনার্থীর উপস্থিতি ছিল না বললেই চলে। এ পরিস্থিতিতে স্থানীয়দের অভিযোগ, সীমিত পরিসরের এ আয়োজন কার্যত দায়সারা ছিল এবং এতে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

জানা গেছে, ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০ থেকে ২২ জুলাই পর্যন্ত জাতীয় ফল মেলার আয়োজন করা হয়। মেলায় কৃষি অফিসের একটি স্টলে বিভিন্ন ধরনের দেশীয় ফল প্রদর্শন করা হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন বলেন, ‘প্রণোদনা নিতে আসা কৃষকরা ফল মেলা উপভোগ করছেন। অনেকেই এসে দেখে চলে যাচ্ছেন। বৃষ্টি থাকায় অনেকে আসতে পারছেন না।’

তবে কৃষক কার্ড বাস্তবায়নসংক্রান্ত নির্দেশনামূলক কার্যক্রমে ব্যস্ত থাকায় অধিকাংশ উপসহকারী কৃষি কর্মকর্তাকে মেলায় নিয়মিত দেখা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক-আনোয়ার ফোনালাপে জ্বালানি ও বিনিয়োগে সহযোগিতার আলোচনা

1

পীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

2

ফুলবাড়ী-পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

3

ফুলবাড়ীতে সরকারি কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধ

4

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজি

5

১২ পরীক্ষার্থীর বিপরীতে ১৩ শিক্ষক, পাস করল মাত্র একজন

6

নির্বাচিত সরকারকে বিপদে ফেলতে ছক করে গেছে অন্তর্বর্তী সরকার

7

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

8

বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

9

রাজনীতির চেয়েও সাংবাদিকতার দায়িত্ব কঠিন: মঈন খান

10

'মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার' পুরস্কার পেল ইউনিলিভ

11

ডাকসুর ফ্লোরে জিন্নাহ-গোলাম আযমের ছবি, পদদলিত করলেন শিক্ষার্

12

ফুলবাড়ীতে নরওয়ের রাষ্ট্রদূতের ব্যস্ত দিন, স্কুল পরিদর্শন ও আ

13

আরডিজেএ সদস্য ফিরোজ কবীর শাওনের মৃত্যুতে শোক

14

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত: মির্জা

15

জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির

16

জুলাই অভ্যুত্থান স্মরণে প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্

17

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

18

বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গ

19

গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে:

20