অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদ ধসে আহত ৪

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের একাংশ ধসে জরুরি বিভাগের চিকিৎসকসহ চারজন আহত হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় জরুরি বিভাগে চিকিৎসাসেবা নিতে আসা প্রায় ১০ থেকে ১২ জন রোগী এবং চিকিৎসকের তিনজন সহযোগী উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৭০ বছরের পুরোনো ভবনটির ছাদের নিচের অংশে প্লাস্টিকের বোর্ড লাগানো ছিল। হঠাৎ ছাদের নিচের অংশের প্লাস্টার খুলে প্লাস্টিকের বোর্ডের ওপর পড়ে। পরে প্লাস্টারসহ প্লাস্টিকের বোর্ড জরুরি বিভাগের ভেতরে থাকা লোকজনের ওপর পড়ে। এতে জরুরি বিভাগের সহযোগী রফিকুল ইসলামসহ চারজন আহত হন।

আহতদের তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার সময় জরুরি বিভাগে থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাজেদুর রহমান বলেন, “এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। ছাদের প্লাস্টার ধসে পড়ে কয়েকজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।” বিষয়টি দিনাজপুর সিভিল সার্জন অফিসার স্যারকে অবহিত করা হয়েছে।

প্রায় ৭০ বছরের পুরোনো ভবনটির জরাজীর্ণ অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। দ্রুত ভবনটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার বা নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরাজকতা করলে আইনের কঠোর প্রয়োগ হবে: প্রধানমন্ত্রী

1

ফুলবাড়ীতে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, যুবক আটক

2

ফুলবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

3

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

4

শত চক্রান্তেও বিএনপিকে ধ্বংস করা যাবে না: হুইপ দুলু

5

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

6

ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ বিজ্ঞান মেলায় নিবন্ধন শুরু

7

মিছিলের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী আটক

8

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম, দায়িত্ব ন

9

জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির

10

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

11

স্বনির্ভর শিল্পখাতের অঙ্গীকারে ‘রেডমিন হরাইজন-২০২৬’

12

জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে হার বাংলাদেশের

13

১.৬৪% কমেছে পোশাক রপ্তানি আয়

14

জামানত ছাড়াই তরুণদের ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

15

আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানিতে রেকর্ড প্রবৃ

16

হালাল সনদ নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল বিএসটিআই

17

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

18

শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রা

19

রেমিট্যান্সে ঢাকার দাপট, সবচেয়ে পিছিয়ে রংপুর

20