অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও জেলা ট্রাফিক অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার

ঠাকুরগাঁও জেলা ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. বেলাল হোসেন। এ সময় তিনি জেলার ট্রাফিক ব্যবস্থাপনা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা দেন।


ঠাকুরগাঁও জেলা ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মো. বেলাল হোসেন। পরিদর্শনকালে ট্রাফিক শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (শ ও য) মো. হাসান আসকরী তাঁকে আনুষ্ঠানিকভাবে সালামি প্রদান করেন।

পরিদর্শনের সময় পুলিশ সুপার ট্রাফিক অফিসের সার্বিক কার্যক্রম, জেলার যানবাহন চলাচল ব্যবস্থাপনা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে খোঁজখবর নেন। তিনি অফিসের বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র পরিদর্শন ও পর্যালোচনা করেন।

এ ছাড়া ট্রাফিক অফিসে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। এ সময় তিনি তাঁদের বিভিন্ন সমস্যা, অসুবিধা ও কর্মপরিবেশ সম্পর্কে অবগত হন। উত্থাপিত বিষয়গুলো পর্যালোচনা করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

পুলিশ সুপার জেলার সার্বিক ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ, ট্রাফিক ব্যবস্থাপনায় পেশাদারত্ব ও দক্ষতা বৃদ্ধি এবং সেবা নিতে আসা মানুষের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ নিশ্চিত করার নির্দেশনা দেন। পাশাপাশি সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য ট্রাফিক শাখার সব পুলিশ সদস্যকে আহ্বান জানান।

পরিদর্শন শেষে পুলিশ সুপার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান, ট্রাফিক শাখার ইনচার্জ মো. হাসান আসকরীসহ ট্রাফিক শাখায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামে উচ্ছেদ অভিযানে বাস্তুচ্যুত হাজারো মুসলিম পরিবার, মসজিদ

1

অনুশীলনে ফিরলেন মেসি, লক্ষ্য এবার ইন্টার মায়ামি

2

রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল কিয়েভ

3

হিমালয়ের বিপর্যয়, সমতলেরও শঙ্কা

4

সেটেলমেন্ট অফিসে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ, অতিষ্

5

২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে ভারত

6

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্র

7

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী মির্জা ফয়সল আমীন

8

রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সফল, বিদ্যুৎ উৎপাদনের প্

9

রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম, স্বস্তি মুরগিতেও

10

সত্য উদঘাটনই হোক ন্যায়বিচারের প্রথম শর্ত

11

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে খেলাফত মজলিসের শুভেচ্ছা

12

১.৬৪% কমেছে পোশাক রপ্তানি আয়

13

বালোগুন ইস্যুতে ফিফার বিরুদ্ধে নরওয়ে, তদন্তের মুখে ইনফান্তিন

14

কাগজের প্লেনে বিশ্বজয়, গড়ল নতুন গিনেস রেক

15

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত

16

প্রবীণদের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নতুন করে ভাবার আহ্বা

17

এলপিজি বিক্রি বন্ধের ঘোষণায় ১২ কেজির সিলিন্ডারে ৪০০ টাকা পর্

18

যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন

19

ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ আটক ২

20