অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরকারকে দোষ নয়, নানা খরচে বিপর্যস্ত: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতির জন্য তিনি সরকারকে দায়ী করেন না। নানা ধরনের ব্যয় সামাল দিতে গিয়ে সরকার এখন বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছে।

তিনি বলেন, একদিকে সরকারকে ঋণ পরিশোধ করতে হচ্ছে, অন্যদিকে বেশি দামে তেল, ডিজেল ও গ্যাস আমদানি করতে হচ্ছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, তার কয়েক লাখ কর্মী রয়েছেন। তাদের সবাইকে তিনি আত্মীয়ের মতো মনে করেন। মানুষের জন্য কাজ করাই তার মূল লক্ষ্য।

তিনি বলেন, আল্লাহ যদি পোড়া বাজেটও তার হাতে দিতেন, তাহলে তিনি সেটিকে সোনা দিয়ে মুড়িয়ে দিতেন।

রুমিন ফারহানা আরও বলেন, আল্লাহ তাকে জনগণ ও সরকারের মধ্যে একটি মাধ্যম হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন।

দীর্ঘদিন এলাকায় তাকে দেখা না গেলে নেতাকর্মীদের মোবাইল ফোনের দিকে চোখ রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, মোবাইল ফোনের দিকে চোখ রাখলেই বোঝা যাবে, তিনি ঘুমিয়ে নেই। তিনি সংসদে কিংবা এলাকায়—কোথাও না কোথাও জনগণের জন্য কাজ করে যাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

1

দর্শনা ইমিগ্রেশনে গ্রেপ্তার মেহেরপুর আ.লীগ নেতা এমএ খালেক

2

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

3

থাইল্যান্ডে শিশুর চালানো পিকআপে ৮ বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

4

সংবিধান সংস্কারে ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি

5

তেঁতুলিয়ায় পুড়িয়ে ধ্বংস ২ হাজার ৫০০ দাবিহীন দলিল

6

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

7

রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল কিয়েভ

8

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

9

৩৩ হাজার ফিলিস্তিনি ঘরছাড়া, মানবতাবিরোধী অপরাধের শঙ্কা জাতিস

10

স্থানীয় সরকার নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক: ত

11

গুলশানে সাবেক ভূমিমন্ত্রীর দুই ফ্ল্যাটের নিয়ন্ত্রণ নিল দুদক

12

১৮ বছর পর হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে রড্রিগেজের বৈঠক

13

ঢাকায় ভোরের বজ্রবৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

14

ইমাম-পুরোহিতদের সম্মানি বাতিল হবে যে ৯ কারণে

15

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

16

অনুশীলনে ফিরলেন মেসি, লক্ষ্য এবার ইন্টার মায়ামি

17

ফুলবাড়ী পৌরসভার ৬২ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা

18

পঞ্চগড়ে সীমান্তের ৩৩ যুবক পেলেন ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং

19

ফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগ

20