অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ী পৌরসভার ৬২ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টায় ফুলবাড়ী পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পৌর প্রশাসক ছামিউল ইসলাম ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯০৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।

এ সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, পৌর প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, পদস্থ কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগামী অর্থবছরের সম্ভাব্য আয়-ব্যয়, উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা ব্যবস্থা, সড়ক, ড্রেনেজ ও আলোকসজ্জাসহ বিভিন্ন খাতে প্রস্তাবিত বাজেটের দিকনির্দেশনা তুলে ধরা হয়। একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।

বাজেট ঘোষণার মাধ্যমে নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করা এবং পৌর এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন সীমানা প্রাচীরের উদ্বোধন

1

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

2

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

3

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

4

কাগজের প্লেনে বিশ্বজয়, গড়ল নতুন গিনেস রেক

5

অনিয়মের অভিযোগে প্রত্যাহার শ্রেষ্ঠ ওসি শফিকুল

6

অক্টোবরেই শুরু হতে পারে ইউপি ভোট, মার্চের মধ্যে শেষ তিন স্তর

7

অনুশীলনে ফিরলেন মেসি, লক্ষ্য এবার ইন্টার মায়ামি

8

শুধু মফিজুল হকই কেন, জবাবদিহি হবে সবার?

9

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

10

পীরগঞ্জ হাসপাতালে ৫০ ভায়েল এন্টি স্নেক ভেনম হস্তান্তর

11

নবম পে স্কেল কার্যকরের পথে, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা

12

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

13

বালোগুন ইস্যুতে ফিফার বিরুদ্ধে নরওয়ে, তদন্তের মুখে ইনফান্তিন

14

পীরগঞ্জে বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে বাডাস মেডিকেল ক্যাম্প

15

বিসিবিকে না জানিয়ে চীন সফর, ব্যাখ্যা দিলেন লিটন

16

ঠাকুরগাঁও এলজিইডিতে অনিয়মের অভিযোগ, বছরজুড়ে প্রতিবাদের ঝড়

17

কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন: জেলার বরখাস্ত, সুপা

18

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তড়িঘড়ি নয়, স্পিকারের সঙ্গে বৈঠকের প

19

ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল, স

20