অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

তারেক-আনোয়ার ফোনালাপে জ্বালানি ও বিনিয়োগে সহযোগিতার আলোচনা ডিসক্রিপশন:

বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে জ্বালানি ও বিনিয়োগ খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম।

মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত দুই নেতার টেলিফোন আলাপে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে উঠে আসে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, আলোচনায় বাংলাদেশের চলমান গ্যাস সরবরাহ পরিস্থিতি বিশেষভাবে গুরুত্ব পায়।

গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাসের মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সহায়তার অনুরোধ জানান তিনি।

এ ছাড়া দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় হয়। বৈঠকে মালয়েশিয়ার এক্সিটা গ্রুপ বারহাডের বিনিয়োগ কার্যক্রমের অগ্রগতি এবং সম্ভাব্য কৌশলগত অংশীদারত্ব নিয়েও আলোচনা করা হয়।

পাশাপাশি এমএমসি কর্পোরেশন বারহাডের সঙ্গে বন্দর ও অবকাঠামো উন্নয়ন খাতে সম্ভাব্য সহযোগিতার বিষয়ও দুই নেতা পর্যালোচনা করেন।

মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে দেশটি প্রতিশ্রুতিবদ্ধ। পারস্পরিক সম্মান, বাস্তবভিত্তিক সহযোগিতা এবং উভয় দেশের জনগণের কল্যাণকে সামনে রেখেই এ সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।

আগামী দিনে জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ, বাণিজ্য এবং অর্থনৈতিক অংশীদারত্বের ক্ষেত্রে বাংলাদেশ ও মালয়েশিয়ার সহযোগিতা আরও বিস্তৃত হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

1

ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা

2

পীরগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন পাইলট উচ্চ বিদ্যা

3

নারী ও শিশুর সুরক্ষায় অঙ্গীকার নয়, এখনই কার্যকর পদক্ষেপ জরুর

4

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

5

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

6

তেঁতুলিয়ায় জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ না দেওয়ায় ক্ষোভ

7

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

8

আরডিজেএ সদস্য ফিরোজ কবীর শাওনের মৃত্যুতে শোক

9

ভুয়া রপ্তানির চেষ্টা, ভ্যালমন্ট ফ্যাশনসের ৫ চালান আটক

10

ফুলবাড়ীতে অটোরিকশা চালক হত্যা, ছিনতাইকৃত যানসহ আটক ১

11

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, স্বামী আটক

12

বনভূমি দখল করে পর্চা, গাছ কাটার অভিযোগ

13

প্রেস কাউন্সিলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব

14

টানেলে ১০ দিন পর জীবিত চীনা নাগরিক উদ্ধার

15

রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

16

ভুটানের প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা

17

সাংগু-মাতামুহুরীর পানি বিপৎসীমার ওপরে, বান্দরবানে বন্যা পরিস

18

বৈশ্বিক অপরাধ মোকাবিলায় সমন্বিত নিরাপত্তা কাঠামো গড়তে চায়

19

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

20