অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন: জেলার বরখাস্ত, সুপার বদলি

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক নারী বন্দির পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ওই কারাগারের সিনিয়র জেল সুপারকে অন্যত্র বদলি করা হয়েছে।

এর আগে এ ঘটনায় কারারক্ষীসহ মোট সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়।

কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দির নাম রিম্পা (২১)। তিনি মেহেরপুরের গাংনী থানার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে।

সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত উল-ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা পালিয়ে যান। পরদিন এ ঘটনায় কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়।

ঘটনার তদন্তে কারা কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তের পর প্রথম ধাপে চারজন কারারক্ষীসহ সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে সোমবার কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত এবং সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহারকে ওই কারাগার থেকে বদলি করা হয়।

এদিকে, রোববার (১৯ জুলাই) ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে পালিয়ে যাওয়া রিম্পাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তিনি একটি চুরির মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত চক্রান্তেও বিএনপিকে ধ্বংস করা যাবে না: হুইপ দুলু

1

রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে আরও এক বাংলাদেশি নিহত

2

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজি

3

সৌদি-যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

4

বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

5

স্থানীয় সরকার নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক: ত

6

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

7

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

8

নবম পে স্কেল কার্যকরের পথে, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা

9

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

10

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধান

11

হালাল সনদ নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল বিএসটিআই

12

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

13

তদন্ত ছাড়াই গ্রেপ্তারের অভিযোগ, থানার ফেসবুক পোস্টে সাংবাদিক

14

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্

15

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

16

মার্কিন বাণিজ্য চুক্তি সংশোধনের দাবিতে শুক্রবার গণসংহতির সমা

17

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

18

সুষম বণ্টন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় ন

19

২০টিরও বেশি দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর বিটিটিএফ ২০২৬

20