অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে স্মারকলিপি

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন অবিলম্বে বন্ধ এবং ইতোমধ্যে স্থাপন করা মিটার অপসারণের দাবিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসানের মাধ্যমে মন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করেন ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক হামিদুল হক ও সদস্যবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন নেসকো লিমিটেডের বিদ্যুৎ গ্রাহকদের কোনো পূর্ব গণবিজ্ঞপ্তি বা গণশুনানি ছাড়াই প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে। এর ফলে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ বিলের পরিবর্তে বিভিন্ন ধরনের অতিরিক্ত ও অনাকাঙ্ক্ষিত চার্জ দিতে হচ্ছে।

নাগরিক সমাজের অভিযোগ, প্রিপেইড মিটার চালুর পর রিচার্জে ভোগান্তি, পর্যাপ্ত ভেন্ডিং স্টেশন না থাকা, নিয়মিত সার্ভার জটিলতা এবং জরুরি সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার মতো সমস্যায় পড়ছেন গ্রাহকরা। বিশেষ করে রাত, সাপ্তাহিক ছুটির দিন কিংবা জরুরি প্রয়োজনে ব্যালেন্স শেষ হয়ে গেলে রিচার্জের সুযোগ না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়, প্রযুক্তিগত ত্রুটি কিংবা অস্বাভাবিক দ্রুত ব্যালেন্স শেষ হয়ে গেলেও এর সঠিক ব্যাখ্যা বা কার্যকর সমাধান পাওয়া যাচ্ছে না।

এ অবস্থায় সাধারণ জনগণের ওপর অতিরিক্ত চাপ ও ভোগান্তি বন্ধ করতে ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ, ইতোমধ্যে স্থাপন করা মিটার অপসারণ এবং পূর্বের গ্রাহকবান্ধব মিটারিং ব্যবস্থা বহাল রাখার জোর দাবি জানানো হয়।

এছাড়াও স্মারকলিপির অনুলিপি রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, নেসকোর নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাবরও প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেমিট্যান্সে ঢাকার দাপট, সবচেয়ে পিছিয়ে রংপুর

1

১৫ বছর পর শিশু ধর্ষণ মামলার রায়, ঠাকুরগাঁওয়ে তিনজনের আমৃত্

2

ভবিষ্যতে জ্বালানি সংকট হবে না, পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার

3

২০টিরও বেশি দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর বিটিটিএফ ২০২৬

4

বিজিবির অভিযানে উদ্ধার, বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা

5

সৌদি-যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

6

দলের নাম ভাঙিয়ে মানুষকে কষ্ট দিলে ছাড় নয়: তারেক রহমান

7

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল

8

দুয়ের অভিষেক, সাইবারির বদলে মরক্কোর একাদশে এল খানুস

9

দুবাইয়ের সম্পদ নিয়ে ৭৩ বাংলাদেশির তথ্য চাইবে দুদক

10

চীনে ভয়াবহ রূপ নিচ্ছে কর্মসংস্থান সংকট

11

ফুলবাড়ীতে অটোরিকশা চালক হত্যা, ছিনতাইকৃত যানসহ আটক ১

12

ফুলবাড়ীতে মাদ্রাসা, শিক্ষার্থী ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝ

13

ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল, স

14

শিক্ষার্থীদের সচেতনতায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইউনিলিভ

15

বিভেদে লাভ হাসিনারই, জামায়াতকে রিজভীর বার্তা

16

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

17

ইসলামপুরে ৩০ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে নিয়োগ অনিয়মের অভিযোগ,

18

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিওতে ইস্যু ম্যানেজার ইউসিবি

19

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

20