অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে এতিম ভাতিজার জমিতে ঘর নির্মাণের অভিযোগ চাচার বিরুদ্ধে, মারধর ও ৪০ হাজার টাকা ছিনতাই

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৈতৃক জমিতে ঘর নির্মাণে বাধা দেওয়ায় এতিম ভাতিজাকে মারধর করে আহত এবং তাঁর পকেট থেকে ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী খাদেমুল ইসলাম।


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে এতিম ভাতিজাকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে। জমিতে জোরপূর্বক ঘর নির্মাণে বাধা দেওয়ায় তাঁকে মারধর করে রক্তাক্ত জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী খাদেমুল ইসলাম (২৪) পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার ১১ নম্বর চৈরচুনা ইউনিয়নের রামনা চান্দেহর গ্রামে এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামের মৃত মোচ্ছেদ আলীর ছেলে খাদেমুল ইসলামের সঙ্গে তাঁর চাচা, চাচি ও চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে পৈতৃক জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে তাঁরা আপস-মীমাংসার উদ্যোগ নেন। তবে এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা বিভিন্ন সময়ে তাঁকে ভয়ভীতি দেখানোসহ হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, বুধবার সকালে মফিজ উদ্দিন (৪০), মোতারুল ইসলাম (২২) ও নূর জাহান বেগম (৩৫) লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করেন। খবর পেয়ে খাদেমুল ঘটনাস্থলে গিয়ে কাজে বাধা দিলে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

একপর্যায়ে অভিযুক্তরা লোহার রড, বাঁশের লাঠি ও ইট নিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় মফিজ উদ্দিনের আঘাত লক্ষ্য করে খাদেমুল মাথা সরিয়ে নিলে একটি ইট তাঁর বাম চোখের পাশে লাগে। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে বাঁশ ও ইট দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। একপর্যায়ে তাঁর পরনের প্যান্টের পকেটে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে বলা হয়েছে।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মোটরসাইকেলে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চাচা মফিজ উদ্দিন। তিনি বলেন, “আমি আমার বাবার সম্পত্তির পাঁচ শতক এবং ক্রয় করা দুই শতক জমির ওপর ঘর নির্মাণ করছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট।”

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক মুঠোফোনে জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘর নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। উভয় পক্ষের জমির কাগজপত্র যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী খাদেমুল ইসলাম।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবেদন গ্রহণে গড়িমসির অভিযোগ

1

ফুলবাড়ীতে নবীন-প্রবীণ বনভোজন, অংশ নিলেন ৩৫০ জন

2

বিদেশি নয়, দেশীয় প্রতিষ্ঠানকে দিয়ে বন্দর পরিচালনার দাবি

3

রাবিতে সাংবাদিকদের মারধর: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

4

পিএসসির রংপুর আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

5

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা

6

পোশাক কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

7

আমার সিদ্ধান্তেই ইসরায়েল আরও শক্তিশালী — ট্রাম্প

8

ফুলবাড়ীতে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

9

সমঅধিকারের ভিত্তিতে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপ

10

পীরগঞ্জে চেরকুঘাট সেতুর উদ্বোধন, যোগাযোগে নতুন সম্ভাবনা

11

বনভূমি দখল করে পর্চা, গাছ কাটার অভিযোগ

12

৩০ ঘণ্টা বিদ্যুৎহীন ইবির তিন হল; ভোগান্তিতে শিক্ষার্থীরা

13

ফুলবাড়ীতে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

14

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন সীমানা প্রাচীরের উদ্বোধন

15

আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানিতে রেকর্ড প্রবৃ

16

প্রেমের টানে ট্রুডো, ক্ষুব্ধ কানাডিয়ানরা

17

হামলা হলে মার্কিন জ্বালানি কোম্পানিতে পাল্টা আঘাতের হুমকি ইর

18

পীরগঞ্জ পাইলট স্কুলে উন্নয়ন তহবিল উত্তোলনে স্বাক্ষর জালের অভ

19

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

20