অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে বাডাস মেডিকেল ক্যাম্প-২০২৬

 ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দেশের খ্যাতিমান বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বাডাস মেডিকেল ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতি। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার।

এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির বাবলু আহমেদ, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হাকিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বদরুল হুদা, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, সহ-সভাপতি আশাদুর জামান চৌধুরী মানু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতালের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, হাসপাতালের সহ-সভাপতি বাবলু রশিদ, সাবেক ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম এবং সাবেক সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম।

মেডিকেল ক্যাম্পে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করেন। ডায়াবেটিস, মেডিসিন, হৃদরোগ, চক্ষু, গাইনি ও শিশু রোগসহ বিভিন্ন বিভাগের চিকিৎসাসেবা নিতে সকাল থেকেই রোগীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করতে এ ধরনের মেডিকেল ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিসিক ছাড়াই দাপুটে যুক্তরাষ্ট্র, প্রথমার্ধেই অস্ট্রেলিয়াকে

1

অনিয়মের অভিযোগে প্রত্যাহার শ্রেষ্ঠ ওসি শফিকুল

2

রাজনীতির চেয়েও সাংবাদিকতার দায়িত্ব কঠিন: মঈন খান

3

ঘর থেকে সংসদ: নারীর অধিকার প্রতিষ্ঠায় পাঁচ দফা দাবি

4

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল

5

শোলাকিয়ায় সরকারের উন্নয়নকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

6

ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ আটক ২

7

দর্শনা ইমিগ্রেশনে গ্রেপ্তার মেহেরপুর আ.লীগ নেতা এমএ খালেক

8

বিদ্যুৎকেন্দ্রের ত্রুটিতে ফের বাড়ল লোডশেডিং

9

জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

10

রেলের বিস্তৃতি: নতুন করে যুক্ত হচ্ছে ১০ জেলা

11

ফুলবাড়ীতে মাদ্রাসা, শিক্ষার্থী ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝ

12

‘লিখিত দলিল না থাকলে দেশ স্বাধীনের কৃতিত্বও নিত জামায়াত’ : উ

13

পীরগঞ্জে কাস্তোর সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

14

পীরগঞ্জে ২০৮ দুস্থ নারীর হাতে বিনামূল্যে সেলাই মেশিন

15

পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু

16

হালান্ড-ওদেগার্ড ফিরতেই পূর্ণ শক্তির নরওয়ে, সেরা একাদশে আইভ

17

গণভোটে অনড় শফিকুর, আপসের সব প্রস্তাব প্রত্যাখ্যান

18

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

19

ফুলবাড়ীতে বজ্রপাতে যুবকের মৃত্যু, বাবা হাসপাতালে

20