অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রাক্তনকে ভুলতে কেন এত সময় লাগে?

মূল প্রতিবেদন:

গভীর সম্পর্কের ইতি টানার পর একজন প্রাক্তন মানুষকে পুরোপুরি ভুলে যেতে অনেকেরই দীর্ঘ সময় লেগে যায়। গবেষণার তথ্য বলছে, যাঁর সঙ্গে গভীর আবেগের সম্পর্ক ছিল, তাঁকে সম্পূর্ণভাবে ভুলতে গড়ে প্রায় চার বছর পর্যন্ত সময় লাগতে পারে। বিষয়টি অনেকের কাছে বিস্ময়কর মনে হলেও বাস্তবতা হলো—ভালোবাসার সম্পর্ক থেকে বেরিয়ে আসা কোনো সুইচ বন্ধ করার মতো সহজ প্রক্রিয়া নয়।

কেন বিচ্ছেদ এত কঠিন মনে হয়?

একটি সম্পর্ক শেষ হওয়ার অর্থ শুধু একজন মানুষকে হারানো নয়, বরং নিজের আবেগ ও পরিচয়ের একটি অংশ থেকেও ধীরে ধীরে সরে আসা। কারণ, দীর্ঘ সময় ধরে সেই মানুষটি আপনার জীবন ও পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন।

বিচ্ছেদের পর কীভাবে মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে, তা নিয়ে পরিচালিত একটি গবেষণায় ৮৪ ধরনের আচরণের কথা উঠে এসেছে। গবেষকদের মতে, এসব আচরণ মানসিকভাবে সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কয়েকটি হলো—

১. নিজের দিকে ফিরে আসা

সম্পর্কের ইতি ঘটার পর ধীরে ধীরে মানুষ নিজের জীবন, আগ্রহ ও ব্যক্তিগত লক্ষ্য নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করে। ‘আমি আসলে কে?’ কিংবা ‘আমি আমার জীবন থেকে কী চাই?’—এমন প্রশ্নের উত্তর খোঁজার মধ্য দিয়েই নতুন যাত্রা শুরু হয়।

২. নিজের যত্নে মনোযোগ দেওয়া

অনেকে এই সময় কাজ, শখ, নতুন কিছু শেখা কিংবা নিজের যত্ন নেওয়ার মতো বিষয়গুলোকে গুরুত্ব দেন। এসব কর্মকাণ্ড মনকে বিচ্ছেদের কষ্ট থেকে ধীরে ধীরে অন্যদিকে সরিয়ে নিতে সাহায্য করে।

৩. কাছের মানুষের পাশে থাকা

বন্ধু, পরিবারের সদস্য অথবা পেশাদার কাউন্সেলরের সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নেওয়া মানসিক চাপ কমাতে এবং বিচ্ছেদের আঘাত কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

যে অভ্যাস সবচেয়ে বেশি ক্ষতি করে

একই প্রশ্ন বারবার মনে ঘুরিয়ে দেখা—‘কেন এমন হলো?’, ‘আমার ভুল কোথায় ছিল?’, ‘সে এখন কী করছে?’, কিংবা ‘সে কি অন্য কাউকে নিয়ে ভালো আছে?’—এসব ভাবনা কষ্ট কমায় না, বরং আরও বাড়িয়ে দেয়। এই নেতিবাচক চিন্তার চক্র দীর্ঘস্থায়ী হলে মানসিকভাবে বড় ধরনের ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।

দ্রুত সেরে ওঠার উপায়

১. নিজের ওপর মনোযোগ দিন

নিজের যত্ন নিন, পছন্দের কাজ করুন এবং নিজের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করুন।

২. অনুভূতিকে স্বীকার করুন

যা অনুভব করছেন, তা অস্বীকার করবেন না। জোর করে কিছু ভুলে যাওয়ার চেষ্টা না করে অনুভূতিকে সময় দিন। সময় ও বাস্তবতাকে মেনে নেওয়ার মধ্য দিয়েই ধীরে ধীরে কষ্ট কমে আসে।

৩. ভবিষ্যতের দিকে এগিয়ে যান

বিচ্ছেদ জীবনের একটি অধ্যায়ের সমাপ্তি হলেও, একই সঙ্গে নতুন একটি অধ্যায়েরও সূচনা। সামনে আরও সুন্দরভাবে জীবন গড়ে তোলার সম্ভাবনাকে গ্রহণ করুন।

৪. নিজের পরিচয় নতুনভাবে গড়ে তুলুন

নিজেকে প্রশ্ন করুন—‘এই সম্পর্কের বাইরে আমি কে?’ গবেষণা বলছে, জীবনের কঠিন অভিজ্ঞতাগুলো অনেক সময় মানুষের ভেতরের শক্তি, সহনশীলতা এবং সম্ভাবনাকে নতুনভাবে আবিষ্কার করতে সাহায্য করে।

এই নতুন উপলব্ধিই আপনাকে নিজের আরও পরিণত ও শক্তিশালী সংস্করণের দিকে এগিয়ে নেয়। অনেক সময় বিচ্ছেদের পরই মানুষ নিজের এমন এক সম্ভাবনার মুখোমুখি হয়, যা আগে সে নিজেও জানত না।

ব্রেকআপ কষ্ট দেয়—এটি স্বাভাবিক। তবে এটি জীবনের শেষ নয়। বরং নিজেকে নতুনভাবে চেনা, বোঝা এবং আরও শক্তভাবে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সেই সুযোগকে ইতিবাচকভাবে কাজে লাগান।

সূত্র: সায়েন্স ফোকাস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

1

পীরগঞ্জে কাস্তোর সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

2

বিভেদে লাভ হাসিনারই, জামায়াতকে রিজভীর বার্তা

3

পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বরের মধ্যেই

4

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাসের শ্রদ্ধা

5

বগুড়ায় ফ্রি চক্ষু ক্যাম্প, সেবা পেলেন হাজারো মানুষ

6

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

7

জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে না আসায় বিরোধী দলকে ধোঁকাবাজ বলল

8

পীরগঞ্জ বিট কর্মকর্তা মহসিনের উদ্যোগে ১.৩৯ একর বনভূমি উদ্ধার

9

গণভোটের দাবিতে অনড় শফিকুর, আপসের সব প্রস্তাব প্রত্যাখ্যান

10

জাসদ কার্যালয়ে তালা, আটক দুই শতাধিক

11

গুলশানে সাবেক ভূমিমন্ত্রীর দুই ফ্ল্যাটের নিয়ন্ত্রণ নিল দুদক

12

পূজার ছুটিতে নিত্যপণ্যের দাম স্থিতিশীল, ডজনপ্রতি ১০ টাকা কমল

13

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ, দুই মাসে ১ হাজার মাঠের নির্দেশ প্

14

ফুলবাড়ীতে গ্রামীণ সড়ক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

15

তারেক রহমানের গণতান্ত্রিক অঙ্গীকারের প্রশংসায় তাকাইচি

16

রাষ্ট্রপতির সঙ্গে কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদলের সৌজন্য সাক্

17

হানাহানি নয়, সমঝোতায় দেশ এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি

18

তেঁতুলিয়ায় পুড়িয়ে ধ্বংস ২ হাজার ৫০০ দাবিহীন দলিল

19

হালান্ড-ওদেগার্ড ফিরতেই পূর্ণ শক্তির নরওয়ে, সেরা একাদশে আইভ

20