অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় দুর্গাপূজার প্রস্তুতি সভায় সাংবাদিকদের আমন্ত্রণ না জানানো নিয়ে প্রশ্ন

লিড: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় স্থানীয় সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়নি। ঘটনাটিকে ভুল হিসেবে উল্লেখ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে প্রশ্ন উঠেছে।


মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় স্থানীয় সাংবাদিকদের আমন্ত্রণ না জানানোর ঘটনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুল স্বীকার করলেও তাঁর পরবর্তী মন্তব্য ঘিরে সাংবাদিক মহলে প্রশ্ন দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। তবে সভায় স্থানীয় কোনো সাংবাদিক উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে তেঁতুলিয়া প্রেস ক্লাবের সভাপতি সোহরাব আলী বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বর্তমান সরকারের নির্দেশনায় জেলা ও উপজেলা পর্যায়ে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হচ্ছে। এমন পরিস্থিতিতে সংবাদমাধ্যমকে না জানিয়ে প্রস্তুতিমূলক সভা আয়োজন করা প্রেস ক্লাবের প্রত্যাশিত নয় বলেও জানান তিনি।

তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোবারক হোসেনও জানান, তিনি এ বিষয়ে অবগত নন।

উপজেলা প্রশাসনের এক কর্মচারীর কাছ থেকে জানা যায়, সভায় কোনো গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন বলেন, ‘এটা মিস্টেক হয়ে গেছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না।’

তবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আপনাদের বিষয়, আপনারা যদি মনে করেন, সেটা আপনাদের বিষয়।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক-আনোয়ার ফোনালাপে জ্বালানি ও বিনিয়োগে সহযোগিতার আলোচনা

1

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যের সম্মান ও সমঅধিকার

2

পীরগঞ্জে মাচায় তরমুজ চাষে মাঠ দিবস

3

ফুলবাড়ীতে জাতীয় কন্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

4

ফুলবাড়ীতে শিক্ষকদের কাছ থেকে ১ লাখ ২২ হাজার টাকা আদায়ের অভিয

5

তারেক রহমানের গণতান্ত্রিক অঙ্গীকারের প্রশংসায় তাকাইচি

6

পীরগঞ্জে হতদরিদ্রদের ৭ গরু ও নিমের চারা বিতরণ

7

প্রথমবার রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

8

নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বিরুদ্ধে ব

9

বগুড়ায় ফ্রি চক্ষু ক্যাম্প, সেবা পেলেন হাজারো মানুষ

10

টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

11

শি জিনপিংকে বিমানবন্দরে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা ট্রাম্পের

12

বনভূমি দখল করে পর্চা, গাছ কাটার অভিযোগ

13

নবম পে স্কেল কার্যকরের পথে, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা

14

বাথরুমে গিয়ে সাপের কামড়, প্রাণ গেল যুবকের

15

ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ বিজ্ঞান মেলায় নিবন্ধন শুরু

16

পীরগঞ্জ বিট কর্মকর্তা মহসিনের উদ্যোগে ১.৩৯ একর বনভূমি উদ্ধার

17

ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে বিএনপির জোর

18

প্রেস কাউন্সিলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব

19

সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব

20