অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

যৌন নির্যাতন মামলা: ট্রাম্পের আবেদন খারিজ, বহাল ৫০ লাখ ডলারের রায়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লেখিকা ও কলামিস্ট ই. জেন ক্যারলের দায়ের করা যৌন নির্যাতন মামলায় রায় বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। সোমবার আদালত ট্রাম্পের আইনজীবীদের করা আবেদন নাকচ করে নিম্ন আদালতের দেওয়া রায় বহাল রাখেন।

সুপ্রিম কোর্ট এ বিষয়ে কোনো ব্যাখ্যা ছাড়াই আবেদনটি প্রত্যাখ্যান করেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ই. জেন ক্যারল ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনেন। তার অভিযোগ ছিল, ১৯৯৬ সালে নিউইয়র্কের ম্যানহাটনের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে ট্রাম্প তাকে যৌন নিপীড়ন করেছিলেন।

এই অভিযোগের ভিত্তিতে ক্যারল ট্রাম্পের কাছে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেন।

২০২৩ সালের মে মাসে মামলার রায়ে ই. জেন ক্যারলের পক্ষে রায় দেন আদালত। পরে ট্রাম্পের আইনজীবীরা উচ্চতর আদালতে আপিল করলেও ফেডারেল আদালত নিম্ন আদালতের রায়ই বহাল রাখেন।

পরবর্তীতে ২০২৫ সালে বিষয়টি সুপ্রিম কোর্টে ওঠে। সর্বশেষ সোমবারের সিদ্ধান্তে সর্বোচ্চ আদালতও নিম্ন আদালতের রায় বহাল রাখায় ৫০ লাখ ডলার ক্ষতিপূরণের আদেশ কার্যকর থাকল।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত ট্রাম্পের জন্য গুরুত্বপূর্ণ আইনি ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। তবে আদালতের এই আদেশের পর ট্রাম্প বা তার আইনজীবী দলের পক্ষ থেকে পরবর্তী কোনো আইনি পদক্ষেপ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

সূত্র: সিবিসি নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

1

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

2

ফুলবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধ

3

বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা, যুক্তরাষ্ট্রকে ‘মহাশয়তান

4

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

5

জরুরি প্রয়োজনে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেড

6

মৌলিক সেবা নিশ্চিতেই সরকারের অগ্রাধিকার: ডিএনসিসি প্রশাসক

7

আগস্টে পিএমআই সূচকে বড় পতন, কৃষি-নির্মাণে আশার আলো

8

নিখোঁজ ৪ ছাত্রী সিলেটে উদ্ধার, পাচারচেষ্টার প্রাথমিক সন্দেহ

9

সিলেটে বন্যা স্থিতিশীল, চট্টগ্রাম ও উত্তরে নতুন শঙ্কা

10

ফুলবাড়ীতে এনসিপি নেতার সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভুক্তভোগী প

11

ফুলবাড়ীতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ড

12

ভজনপুরে লটারিতে ৬ নারী এলসিএস কর্মী নিয়োগ

13

ফুলবাড়ী-পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

14

ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ বিজ্ঞান মেলায় নিবন্ধন শুরু

15

সত্য উদঘাটনই হোক ন্যায়বিচারের প্রথম শর্ত

16

২০ বছর পর ফের মন্ত্রী ড. আবদুল মঈন খান

17

গাংনীতে বিএনপি অফিসের সামনে দুই ককটেল বিস্ফোরণ

18

জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে হার বাংলাদেশের

19

বিএনপির ‘হামলায়’ রুমিনের দুই সমর্থক আহত

20