অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও সনদ বিতরণ

সমৃদ্ধির পথে নারীর শক্তি, একতা ও সততার প্রতীক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্যের প্রদর্শনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ অডিটরিয়ামে সমৃদ্ধি যুব মহিলা সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে পণ্য প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাসান ও জেলা সমবায় কর্মকর্তা হরে কৃষ্ণ বর্মন।

পণ্য প্রদর্শনীর পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা হরে কৃষ্ণ বর্মন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাজাহারুল ইসলাম, সমৃদ্ধি যুব মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নুসরাত জাহান, সাধারণ সম্পাদক ফারজানা মিলি, সহ-সভাপতি শিরিন আক্তার শাপলাসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে স্থানীয় নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্য তুলে ধরা হয়। আয়োজনকে কেন্দ্র করে নারী উদ্যোক্তা ও অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং সামাজিক অংশগ্রহণ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার এবং বাজার সম্প্রসারণেও এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু মফিজুল হকই কেন, জবাবদিহি হবে সবার?

1

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

2

বিসিবিকে না জানিয়ে চীন সফর, ব্যাখ্যা দিলেন লিটন

3

সেটেলমেন্ট অফিসে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ, অতিষ্

4

৫০০ ভেজালবিরোধী অভিযানে জরিমানা ২ কোটি ৪০ লাখ টাকা

5

শরিয়া বিতর্কের মধ্যেই পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস

6

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক র

7

বদলে যাওয়া ক্যাম্পাস

8

ঠাকুরগাঁও এলজিইডিতে অনিয়মের অভিযোগ, বছরজুড়ে প্রতিবাদের ঝড়

9

জিম্বাবুয়ের বিপক্ষে হেডের রেকর্ড সেঞ্চুরি

10

সিন্ডিকেটের কবলে পান রপ্তানি, হুমকিতে কোটি টাকার বাণিজ্য

11

সাংবাদিক মাহবুব আলম লাবলুকে হয়রানির নিন্দায় ডিআরইউ

12

বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

13

ফকিরগঞ্জ বাজারে শতবর্ষী মৃত শিমুল গাছ, ঝুঁকিতে পথচারী-শিক্ষা

14

ফুলবাড়ীতে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, যুবক আটক

15

পীরগঞ্জে কাস্তোর সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

16

ফুলবাড়ীতে বিএনপির ৪২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি

17

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধান

18

উত্তেজনা কাটিয়ে বেরোবিতে একই মঞ্চে ছাত্রদল-ছাত্রশিবির

19

সূচক বাড়লেও ডিএসইতে লেনদেন কমেছে

20