অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

বনভূমি দখল করে পর্চা, গাছ কাটার অভিযোগ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দধিপুকুর গ্রামে বন বিভাগের জমি দখল করে নিজেদের নামে পর্চা তৈরি এবং সরকারি বনের গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে মোজাফ্ফর গংয়ের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে প্রকাশ্যে ও রাতের আঁধারেও গাছ কাটার ঘটনা ঘটছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে বন বিভাগ। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ভবানীপুর বিটের আওতাধীন দধিপুকুর গ্রামে বন বিভাগের ৫৯৯ নম্বর দাগের পুকুর এবং ৫০৭ নম্বর দাগের ১০ শতক জমি দখল করে মোজাফ্ফর রহমান নিজের নামে পর্চা করেছেন বলে অভিযোগ করেছেন ভবানীপুর বিট কর্মকর্তা জিয়াউর রহমান। স্থানীয়দের দাবি, মোজাফ্ফর রহমান, মানিক, রুবেল ও মোতালেব হোসেন বন বিভাগের জমি দখলের পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছ কেটে বিক্রি করছেন। একই সঙ্গে স্থানীয় প্রায় ২২ জনের জমি নিজেদের দাবি করে পর্চা করার অভিযোগও রয়েছে।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, বন বিভাগের শালসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে। কেটে নেওয়া কিছু গাছ বর্তমানে মোজাফ্ফর রহমানের বাড়ির পাশে একটি পরিত্যক্ত বাড়িতে রাখা হয়েছে বলেও দাবি তাদের। গাছ রক্ষায় কমিটি থাকলেও গাছ কাটার সময় তাদের কার্যকর কোনো ভূমিকা দেখা যায় না বলে অভিযোগ স্থানীয়দের।

তাদের ভাষ্য, গাছ কাটা ও বিক্রির ঘটনায় বিভিন্ন সময়ে মামলা হলেও অভিযোগের পুনরাবৃত্তি বন্ধ হয়নি।

অভিযুক্তদের মধ্যে মোতালেব হোসেন অভিযোগের বিষয়ে বলেন, ফরেস্টের জায়গার পাশে বাড়ি থাকায় এমন মামলা হয়ে থাকে। তার ভাই হয়তো কিছু ভুল করেছেন। বিষয়টি সমাধানের চেষ্টা করছেন তারা। অন্য অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

ভবানীপুর বিট কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, গাছ কাটার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বন বিভাগের গাছ রক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক বলেন, খোলা জায়গায় দু-একটি গাছ চুরি হতে পারে। তবে এর সঙ্গে বন বিভাগের কেউ জড়িত নন। বন পাহারা দিয়ে গাছ চুরি রোধ করাই তাদের দায়িত্ব।

বন বিভাগের জমি দখল, গাছ কেটে বিক্রি এবং স্থানীয়দের জমি নিজেদের নামে পর্চা করার অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

1

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

2

১৫ সেপ্টেম্বর সিলেট সফরে রাষ্ট্রপতি

3

নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি শুনছি: ডা. শফিকুর রহমান

4

তারেক রহমানের সঙ্গে এডিটেড ছবি পোস্ট, সমালোচনায় ছাত্রদল নেতা

5

তেঁতুলিয়া প্রেস ক্লাবের নতুন কমিটিতে সভাপতি সোহরাব, সম্পাদক

6

আগস্টে পিএমআই সূচকে বড় পতন, কৃষি-নির্মাণে আশার আলো

7

চীনে ভয়াবহ রূপ নিচ্ছে কর্মসংস্থান সংকট

8

ফুলবাড়ীতে অটোরিকশা চালক হত্যা, ছিনতাইকৃত যানসহ আটক ১

9

আ.লীগকে ফেরানোর পথ তৈরি করছে জামায়াত-এনসিপি: রাশেদ

10

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, স্বামী আটক

11

বিসিবিকে না জানিয়ে চীন সফর, ব্যাখ্যা দিলেন লিটন

12

ফুলবাড়ীতে সরকারি কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধ

13

গণভোটের দাবিতে অনড় শফিকুর, আপসের সব প্রস্তাব প্রত্যাখ্যান

14

কিউআর কোডে শনাক্ত হবে ব্যাটারিচালিত অটোরিকশা

15

ফুলবাড়ীতে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

16

তেঁতুলিয়ায় বুড়াবুড়িবাসীর জন্য অ্যাম্বুলেন্স দিলেন চেয়ারম্যান

17

ফুলবাড়ীতে মাদ্রাসা, শিক্ষার্থী ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝ

18

ফুলবাড়ীতে ২৯ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল প

19

জুলাই অভ্যুত্থানের ভিত্তি ছিল বিএনপির ১৭ বছরের আন্দোলন: এ্যা

20