অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে পূজার সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শোকজের নির্দেশ এমপির

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয়বিষয়ক সভায় অনুপস্থিত থাকায় তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আয়োজিত সরকারি সভায় অনুপস্থিত থাকায় তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারকে অনুরোধ করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।

শনিবার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘শারদীয় দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয়’ শীর্ষক সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও গোলাম রব্বানী সরদার। সভায় উপস্থিত সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ তিন কর্মকর্তার অনুপস্থিতির বিষয়টি উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার অনুরোধ জানান।

সভায় সেনগাঁও ইউনিয়নের পূজা মনিটরিং কমিটির আহ্বায়ক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সৈয়দপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম এবং বৈরচুনা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন অনুপস্থিত ছিলেন। এ তিন কর্মকর্তা ছাড়া দায়িত্বপ্রাপ্ত অন্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ইউএনও গোলাম রব্বানী সরদার বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী সভাটি আহ্বান করা হয়েছিল। তবে অনুপস্থিত তিন কর্মকর্তা কেন সভায় যোগ দেননি, সে বিষয়ে তাঁকে কেউ অবহিত করেননি।

তিনি জানান, সরকারি এ গুরুত্বপূর্ণ সভায় সংসদ সদস্য নিজেই উপস্থিত ছিলেন। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুপস্থিতির কারণ জানতে চেয়ে তাঁদের নোটিশ দেওয়ার নির্দেশনা সভা থেকেই দেওয়া হয়েছে।

ইউএনও আরও জানান, শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের স্বার্থে সরকার বিশেষ নির্বাহী আদেশে দিনটিকে কর্মদিবস ঘোষণা করেছে।

সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় বিষয়ে আয়োজিত সরকারি গুরুত্বপূর্ণ সভায় তাঁদের অনুপস্থিতি সরকারকে অসহযোগিতা করার শামিল। এ কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে কারণ জানতে চেয়ে নোটিশ দেওয়ার জন্য তিনি ইউএনওকে অনুরোধ করেছেন।

উল্লেখ্য, এ বছর পীরগঞ্জ উপজেলায় ১২২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৫০টি মণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ বেড়েছে, ইতিবাচক ধারা অব্যাহত থাকবে: মাহ্দী আমিন

1

জলভিত্তিক পর্যটনে হাউজবোট মেলা

2

পিএসসির রংপুর আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

3

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

4

ফুলবাড়ীতে শিক্ষকদের কাছ থেকে ১ লাখ ২২ হাজার টাকা আদায়ের অভিয

5

কুমিল্লায় আ.লীগ নেতা স্বপন গ্রেপ্তার

6

৫০০ ভেজালবিরোধী অভিযানে জরিমানা ২ কোটি ৪০ লাখ টাকা

7

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত থামাতে পাকিস্তানের মধ্যস্থতায় আশার আ

8

শিক্ষার্থীদের সচেতনতায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইউনিলিভ

9

রাবিতে সাংবাদিকদের মারধর: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

10

আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নি

11

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইজারার সরকারি দরকে বৃদ্ধাঙ্গুলি চেয়ারম্য

12

ঢাকায় শুরু ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’, ন্যায্য জ্বালানি

13

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

14

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

15

সরকার ও দল সামলাতে নতুন চ্যালেঞ্জে বিএনপি

16

স্পিকারের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ

17

চীনের প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল আইএমএফ, ২০২৭ সালে ৪ শতাংশের

18

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু

19

জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গ

20