অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে প্রস্তুত রাজশাহী, মাদ্রাসা ময়দানে জনসভা কাল

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম রাজশাহী সফরকে কেন্দ্র করে প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জনসভায় যোগ দেওয়ার পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।



প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তাঁর সফরকে ঘিরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। একই সঙ্গে তাঁকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় বাসিন্দারা।

আগামীকাল রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত বিশাল জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরীর ধর্মসভায় সনাতন সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর।

আজ বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ভূমিমন্ত্রী ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নেওয়া প্রস্তুতির সর্বশেষ অবস্থা তুলে ধরেন।

তিনি বলেন, অল্প সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে হলেও রাজশাহীর মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আবেগ দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই প্রথম রাজশাহী সফর। এ কারণে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি এ অঞ্চলের সাধারণ মানুষের মধ্যেও সফরটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

মিজানুর রহমান মিনু জানান, উত্তরাঞ্চলের কৃষি ও কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী এ সফরে আখচাষিদের জন্য বিশেষ বার্তা দেবেন।

সফরটির গুরুত্ব তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান হিসেবে তারেক রহমানের রাজশাহী আগমন এ অঞ্চলের মানুষের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের মধ্য দিয়ে তারেক রহমান দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

ভূমিমন্ত্রী আরও জানান, সফরকালে রাজশাহীর দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও প্রত্যাশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। এসব দাবির মধ্যে রয়েছে বীজ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, রাজশাহী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, কৃষিভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠা, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়া এবং একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন।

এ ছাড়া রাজশাহী শহরকে আনুষ্ঠানিকভাবে ‘শিক্ষা নগরী’ হিসেবে ঘোষণার দাবিও রয়েছে। বিএনপি নেতারা শিল্পমন্ত্রী ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের উপস্থিতিতে রাজশাহীর উন্নয়নসংক্রান্ত এসব দাবি উত্থাপনের পরিকল্পনা করেছেন।

এদিকে, আজ রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ জনসভাস্থল মাদ্রাসা ময়দান পরিদর্শন করেন।

এ ছাড়া রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ফয়জুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাও সমাবেশস্থল পরিদর্শন করেছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ের সাবেক এমপি মুক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর

1

রাণীশংকৈলে জামিনের পর ফের ইয়াবাসহ বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেপ

2

সংসদে সময় বণ্টনে বৈষম্যের অভিযোগ, ওয়াকআউটের ব্যাখ্যা জামায

3

পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু

4

ফুলবাড়ীতে ট্রান্সফরমার-তার চুরি বেড়েই চলছে

5

আগস্টে পিএমআই সূচকে বড় পতন, কৃষি-নির্মাণে আশার আলো

6

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্র

7

১৫ বছরে ১২০ কোটি তরুণের বিপরীতে কর্মসংস্থান হবে মাত্র ৪০ কোট

8

ফ্রান্সের বিভিন্ন শহরে আংশিক কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্

9

নতুন পে-স্কেল চূড়ান্তে আরও বৈঠক, নিম্ন গ্রেডে বাড়তি সুবিধার

10

প্রেস কাউন্সিলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব

11

সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ: রাষ্ট্রপত

12

সাতক্ষীরায় কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ, গুরুত্ব পেল ভূমি

13

কোহাটে মসজিদে বোমা হামলা, নিহত ২৭

14

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে প্রস্তুত রাজশাহী, মাদ্র

15

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী আইন কি বিরোধী দমনের হাতিয়ার?

16

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যে সংবিধান সংশোধন

17

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গভীর রাতে খালি গায়ে অফিস, প্রধা

18

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রধানমন্ত্

19

এবিজি ইউনিভার্সিটি কাপের প্রচারণায় মাতল স্কলার্স ও ফারইস্ট

20