অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

বীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

দিনাজপুরের বীরগঞ্জে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক নির্মাণকাজের মাধ্যমে দখলের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা ও অবৈধ নির্মাণকাজ বন্ধের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আকালু মোহাম্মদের ছেলে বৃদ্ধ জমির উদ্দিন (৯০) ও তার পরিবারের সদস্যরা এ অভিযোগ করেছেন।

অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, বীরগঞ্জ পৌরশহরের সুজালপুর মৌজার জেএল নম্বর-১৬৮, আগত খতিয়ান নম্বর সিএস-২৮৪, এসএ-৪২, খারিজ-৮১২, হোল্ডিং নম্বর-৬৯৬, দাগ নম্বর-৩৮৮, রকম-ডাঙ্গা, মোট ৫ দশমিক ৯৬ একর জমির মধ্যে ১ একর জমি নিয়ে স্থানীয় মৃত এসএমএমইএ কাদেরী ওরফে নান্নু মিয়ার স্ত্রী মোছা. সাবিহা খাতুনের সঙ্গে তাদের বিরোধ চলছে।

বিরোধপূর্ণ জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বীরগঞ্জ থানাসহ বিভিন্ন স্থানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার বৈঠক ও আপস-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি বলে দাবি করেন তারা।

পরবর্তীতে বৃদ্ধ জমির উদ্দিনের দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি অনেকাংশে কমে গেলে নিজের অংশসহ ওয়ারিশদের পক্ষে জেনারেল পাওয়ার অব অ্যাটর্নি গ্রহীতা জামাতা মো. বাদশা মিয়া (৪৮) বাদী হয়ে দিনাজপুরের বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালত-২-এ মোকদ্দমা নম্বর ২০/২০২২ অন্য দায়ের করেন। মামলাটির পরবর্তী ধার্য তারিখ আগামী ৫ অক্টোবর ২০২৬।

ভুক্তভোগীদের অভিযোগ, মামলা চলমান ও নিষ্পত্তি না হলেও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত কয়েক দিন ধরে সাবিহা খাতুন (৬৫) ও তার ছেলে সুলতান মাহমুদ মুকুলের (৪৮) মদদে দেশীয় অস্ত্রে সজ্জিত অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনের একটি দল পাহারায় থেকে বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ চালানোর চেষ্টা করছে।

তাদের দাবি, রাজমিস্ত্রি দিয়ে ইট, বালু, সিমেন্ট ও অ্যাঙ্গেল ব্যবহার করে গোডাউন, ঘর ও সীমানাপ্রাচীর নির্মাণের মাধ্যমে জমি জবরদখলের চেষ্টা করা হচ্ছে। বাদীপক্ষের লোকজন এতে বাধা দিলে তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা।

বিরোধপূর্ণ জমিকে কেন্দ্র করে মারামারি ও শান্তিভঙ্গের আশঙ্কায় গত ২১ সেপ্টেম্বর ২০২৬ বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবং পৌর প্রশাসকের কাছে পৃথক লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা। অভিযোগকারীদের ভাষ্য, এরপর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্মাণকাজ বন্ধ রাখার কথা বলা হয়।

তবে অভিযোগকারীদের দাবি, এরপরও প্রভাব খাটিয়ে পুনরায় অবৈধভাবে নির্মাণকাজ শুরুর চেষ্টা করা হয়েছে। তারা বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় একাধিক প্রবীণ বাসিন্দা ও এজাহার সূত্রে জানা যায়, জমিদারের অধীন ধনু মোহাম্মদের ছেলে কফিল উদ্দিন জমিটি ভোগদখলে থাকা অবস্থায় অর্থের প্রয়োজন হওয়ায় বিক্রির প্রস্তাব দেন। পরে জমির উদ্দিন, তার বাবা আকালু মোহাম্মদ ও মা ছকিনা বেগম ১৯৭৭ সালে কোবালা দলিলের মাধ্যমে জমিটি কিনে দখল গ্রহণ করেন এবং খারিজ ও খাজনা পরিশোধ করেন বলে সংশ্লিষ্টরা জানান।

এরপর নিজেদের স্বত্বে ওই জমিতে ফলজ ও বনজ গাছ এবং বিভিন্ন ধরনের সবজি চাষ করে তারা ৪৫ বছরের বেশি সময় ভোগদখলে ছিলেন বলে দাবি করা হয়েছে। পরবর্তীতে বাবা-মা মারা গেলে ফারায়েজ অনুযায়ী মৌখিক আপস-বণ্টনের মাধ্যমে ক্রয় ও ওয়ারিশ সূত্রে জমির উদ্দিন, তার ভাই সজির উদ্দিন ও বোন বেগমের অংশসহ মোট ১ একর জমি পাওয়ার কথা জানান ভুক্তভোগীরা।

অভিযোগকারীরা আরও জানান, জমির পাশেই বসবাসের কারণে জমির উদ্দিনের জামাতা বাদশা মিয়া দীর্ঘদিন ধরে সম্পত্তিটির রক্ষণাবেক্ষণ ও হালচাষ করে আসছিলেন। এ নিয়ে প্রথম ২৫ জুলাই ২০২১ এবং সর্বশেষ ২০ অক্টোবর ২০২২ থেকে বিরোধের সূত্রপাত হলে ২৪ নভেম্বর ২০২২ তারিখে সংশ্লিষ্ট ২০/২০২২ অন্য নম্বর মোকদ্দমা দায়ের করা হয়।

ভুক্তভোগীরা বিরোধপূর্ণ জমিতে অবৈধ নির্মাণকাজ বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

1

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

2

ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও সনদ বিতরণ

3

তদন্ত ছাড়াই গ্রেপ্তারের অভিযোগ, থানার ফেসবুক পোস্টে সাংবাদিক

4

মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফারুকের

5

জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

6

তারেক-আনোয়ার ফোনালাপে জ্বালানি ও বিনিয়োগে সহযোগিতার আলোচনা

7

টেকসই উন্নয়নের ভিত্তি দক্ষ মানবসম্পদ: ববি হাজ্জাজ

8

দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন, ইউএনওদের প্রধানমন্ত্রী

9

নাফ নদীর সীমান্ত সড়ক-পোল্ডারের কাজ শেষ করা হবে: পানিসম্পদ মন

10

বঞ্চনা ও বিডিআর ট্র্যাজেডিই জুলাই অভ্যুত্থানের ভিত্তি: শামছু

11

আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ টানতে কাজ করবে সরকার

12

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপিও জালিয়াতির অভিযোগ, ভারপ্রা

13

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

14

ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না: গয়েশ্বর

15

ক্রিকেট শিখতে বিকেএসপিতে চীনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল

16

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত

17

সুযোগ নিয়ে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

18

রোহিঙ্গা প্রত্যাবাসনে তারেক রহমানের পাঁচ প্রস্তাব

19

কিয়েভে রুশ ড্রোন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি জেলেনস্কির

20