অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বল উপহার দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী দুলাল বাচ্চু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দুলাল হোসেন বাচ্চু একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বল উপহার দিয়েছেন।


পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া ডাংগী সেরাজুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বল বিতরণ করেছেন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দুলাল হোসেন বাচ্চু।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজানুর রহমানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বলগুলো তুলে দেওয়া হয়।

এ সময় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সহসভাপতি ও সাংবাদিক তরিকুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী শিক্ষক মাসুদ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়। উপহার হিসেবে বল পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

স্থানীয়দের মতে, শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী দুলাল হোসেন বাচ্চু বলেন, “শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা যেন খেলাধুলার মাধ্যমে আনন্দময় শৈশব গড়ে তুলতে পারে, সে লক্ষ্যেই আমার পক্ষ থেকে এই সামান্য উপহার। আমি চাই, আমাদের এলাকার প্রতিটি শিশু সুস্থ, সুন্দর ও সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠুক। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করব।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

1

নিখোঁজ ৪ ছাত্রী সিলেটে উদ্ধার, পাচারচেষ্টার প্রাথমিক সন্দেহ

2

মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক করবেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়া

3

জিম্বাবুয়ের বিপক্ষে হেডের রেকর্ড সেঞ্চুরি

4

রাণীশংকৈল সমাজসেবা কার্যালয়ে সমন্বয়হীনতায় চাকরিপ্রার্থীদের ভ

5

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দিতে চায় বিএনপি

6

সরকারকে দোষ নয়, নানা খরচে বিপর্যস্ত: রুমিন ফারহানা

7

১৫ সেপ্টেম্বর সিলেট সফরে রাষ্ট্রপতি

8

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

9

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

10

ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না: গয়েশ্বর

11

হালান্ড-ওদেগার্ড ফিরতেই পূর্ণ শক্তির নরওয়ে, সেরা একাদশে আইভ

12

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

13

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যের সম্মান ও সমঅধিকার

14

শিক্ষকদের দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাব্যবস্থা: ডেপুট

15

পীরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, শিক্ষার্থীদের হাত ধোয়

16

শান্ত-মুশফিকের সেঞ্চুরি মিস, ৩২৯ রানের লিডে চালকের আসনে বাংল

17

পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বরের মধ্যেই

18

ফুলবাড়ীতে অটোরিকশা চালক হত্যা, ছিনতাইকৃত যানসহ আটক ১

19

৬–৮ মাসে ‘বড় কিছু’ ঘটতে পারে, দাবি রাহুল গান্ধীর

20