অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

বরিশালে জেলে ও খেয়াযাত্রীদের ওপর বোমা হামলা, ‘বোমারু জামাল’ গ্রেপ্তার

বরিশালের মুলাদীতে জয়ন্তী নদীতে জেলে ও খেয়াযাত্রীদের ওপর বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জামাল পালোয়ান ওরফে ‘বোমারু জামাল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার সফিপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।


বরিশালের মুলাদীতে জয়ন্তী নদীতে জেলে, ট্রলারচালক ও খেয়াযাত্রীদের লক্ষ্য করে বোমা হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত জামাল পালোয়ানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৬টার দিকে সফিপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাত ৮টার দিকে সফিপুর ইউনিয়নের নোমরহাট খেয়াঘাটের উত্তর পাড়ে জয়ন্তী নদীতে ৩২ থেকে ৩৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে ট্রলারচালক, জেলে ও খেয়াযাত্রীসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হন। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় আহত জেলে জহিরুল ইসলামের মা মমতাজ বেগম বাদী হয়ে সোমবার সন্ধ্যায় মুলাদী থানায় মামলা করেন। মামলায় জামাল পালোয়ান ও স্বপন পালোয়ানসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে জামাল পালোয়ান নিজের বাড়িতে প্রবেশ করেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সকাল ৬টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় জেলেদের অভিযোগ, জামাল পালোয়ানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদা আদায়, জেলেদের নির্যাতন এবং মাছ ও জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে সাধারণ জেলেরা দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিলেন বলে দাবি তাঁদের।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, জামাল পালোয়ান এলাকায় বোমা তৈরির কারিগর হিসেবে পরিচিত। তিনি ‘বোমারু জামাল’ নামেও পরিচিত। তাঁর বিরুদ্ধে আগে থেকেই দস্যুতা ও মাদক আইনে মোট ছয়টি মামলা রয়েছে।

ওসি আরও জানান, গত রোববার রাতের বোমা হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে পৃথক আরেকটি মামলা হয়েছে। গ্রেপ্তার জামালকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার

1

তেঁতুলিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে পরিকল্পনা স

2

জামানত ছাড়াই তরুণদের ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

3

ঢাকায় সবজির চাহিদা কমেছে ৪০ শতাংশ, লোকসানে বিক্রি

4

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার

5

সমঅধিকারের ভিত্তিতে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপ

6

চেয়ার কার, দায়িত্ব কার? পীরগঞ্জ সেটেলমেন্ট অফিসে সার্ভেয়ারের

7

সরকারকে দোষ নয়, নানা খরচে বিপর্যস্ত: রুমিন ফারহানা

8

লংমার্চ দল-জোটের নয়, ১৮ কোটি মানুষের জন্য: জামায়াত আমির

9

ভুটানের প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা

10

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

11

চট্টগ্রাম-ঢাকা রুটে ইলেকট্রিক ট্রেনের ডিজাইন শেষ

12

কাজ শেষে ১২.৫৫ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত, প্রশংসায় ইউএনও

13

জন্মাষ্টমীতে শুভেচ্ছা জানাল ভারতীয় হাইকমিশন

14

জাসদ কার্যালয়ে তালা, আটক দুই শতাধিক

15

কিউআর কোডে শনাক্ত হবে ব্যাটারিচালিত অটোরিকশা

16

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মিঠু, সম্পাদক তানু

17

আ.লীগ-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান

18

কাগজের প্লেনে বিশ্বজয়, গড়ল নতুন গিনেস রেক

19

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি

20