জাপানের টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১ সামনে রেখে নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থাগুলোর উদ্যোগে প্রস্তুত করা জাতীয় অবস্থানপত্রের আনুষ্ঠানিক প্রকাশ ও জাতীয় সংলাপে অংশ নেন তিনি।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ফিরিয়ে আনার বিষয়ে শামা ওবায়েদ বলেন, এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব সিদ্ধান্ত।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানে সরকারি সফর করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
শামা ওবায়েদ আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই জাপান সফরের মাধ্যমে বাংলাদেশে নতুন বিনিয়োগ বাড়বে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ