অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে ৪ সাংবাদিককে প্রশিক্ষণে বাধার অভিযোগ আমলে নেয়নি প্রেস কাউন্সিল

পঞ্চগড়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় চার সাংবাদিকের অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগ আমলে নেয়নি কর্তৃপক্ষ। লিখিত অভিযোগ না থাকায় তাঁদের প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।


পঞ্চগড়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় চার সাংবাদিকের অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক সরকার হায়দারের বিরুদ্ধে। তবে লিখিত অভিযোগ না থাকায় বিষয়টি আমলে নেয়নি বাংলাদেশ প্রেস কাউন্সিল।

সোমবার (১৯ অক্টোবর) পঞ্চগড় সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শুরুর আগে জেলা তথ্য অফিসারের মাধ্যমে চার সাংবাদিককে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে না দেওয়ার বিষয়ে অভিযোগ তোলা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযোগের মুখে পড়া চার সাংবাদিক হলেন দৈনিক ইনকিলাবের তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি মুহম্মদ তরিকুল ইসলাম, বাংলা টিভির সাংবাদিক ও পঞ্চগড় জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা, বাংলাদেশ জার্নালের সাংবাদিক ও পঞ্চগড় জেলা প্রেস ক্লাবের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ এবং ডেইলি নিউএজের পঞ্চগড় প্রতিনিধি আব্দুর রহিম।

সাংবাদিক মুহম্মদ তরিকুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। তাঁর দাবি, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যক্তিগত বিরোধের কারণে জেলা তথ্য অফিসারের মাধ্যমে প্রশাসনের কাছে তাঁদের চারজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। এমন পরিস্থিতি তাঁরা প্রত্যাশা করেননি।

তরিকুল ইসলাম আরও বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল বিষয়টি অনুধাবন করে অভিযোগটি গ্রহণ করেনি। পরে তাঁদের চারজনকেও প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মশালার রিসোর্স পার্সন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো. আব্দুস সবুর বলেন, প্রশিক্ষণের জন্য ৫৪ জনের নামের তালিকা ছিল। প্রথমে জেলা তথ্য অফিস থেকে প্রেস ক্লাবের প্যাডে দেওয়া তালিকা তাঁদের কাছে পাঠানো হয়েছিল। পরে প্রেস ক্লাবের প্যাডের পরিবর্তে সাংবাদিকতায় কর্মরত ব্যক্তিদের নামের তালিকা কম্পিউটারে টাইপ করা সাদা কাগজে গ্রহণ করা হয়।

তিনি জানান, প্রশিক্ষণ শুরুর কিছুক্ষণ আগে ঢাকায় অবস্থানরত জেলা তথ্য অফিসার তাঁকে ফোন করে জানান, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক চারজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং তাঁদের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

আব্দুস সবুর বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রশিক্ষণের অন্তত এক দিন আগে লিখিতভাবে তা জানানো উচিত ছিল। যেহেতু এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ ছিল না এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা সাংবাদিক কি না, তা যাচাই করার বিষয়টি তাঁদের বিবেচনাধীন ছিল, তাই অভিযোগটি গ্রহণ করা সম্ভব হয়নি। এ সময় অভিযোগকারীর পক্ষ থেকে আর কোনো বক্তব্য দেওয়া হয়নি বলেও জানান তিনি।

এ বিষয়ে জেলা তথ্য অফিসার মো. কবির উদ্দিন তাঁর ব্যবহৃত মুঠোফোনে বলেন, তিনি নিজে ওই অভিযোগ করেননি; মূল প্রেস ক্লাব প্রশাসনের কাছে অভিযোগ করেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, গঠনতন্ত্র অনুসারে জেলা পর্যায়ে সাংবাদিকদের সভাপতি জেলা প্রশাসক (ডিসি) এবং তিনি ওই কমিটির সদস্য।

অভিযোগটি কে করেছেন, জানতে চাইলে কবির উদ্দিন বলেন, ‘অভিযোগ কে করছেন বুঝতেই তো পারছেন আপনারা ভাই, সব কিছু বলতে হয়, বুঝতে পারছেননা কারা করছে।’

এ সময় তিনি বিষয়টি নিয়ে মন খারাপ না করে ভবিষ্যতে আবার প্রশিক্ষণের আয়োজন হলে সুযোগ দেওয়ার আশ্বাস দেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

1

মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার আহ্বা

2

ফুলবাড়ীতে নরওয়ের রাষ্ট্রদূতের ব্যস্ত দিন, স্কুল পরিদর্শন ও আ

3

তেঁতুলিয়ায় দুর্গাপূজার প্রস্তুতি সভায় সাংবাদিকদের আমন্ত্রণ ন

4

ফুলবাড়ীতে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, যুবক আটক

5

পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, সম্মাননা পেলেন সফল যুব উদ্যোক

6

আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ টানতে কাজ করবে সরকার

7

বদলে যাওয়া ক্যাম্পাস

8

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

9

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যের সম্মান ও সমঅধিকার

10

তারেক-আনোয়ার ফোনালাপে জ্বালানি ও বিনিয়োগে সহযোগিতার আলোচনা

11

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

12

এশিয়ান গেমসে আবাসন নিয়ে স্বস্তিতে বাংলাদেশ

13

গোপন বিয়ে: ইসলামে কেন নিরুৎসাহিত?

14

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার

15

৩০ ঘণ্টা বিদ্যুৎহীন ইবির তিন হল; ভোগান্তিতে শিক্ষার্থীরা

16

আগস্টে পিএমআই সূচকে বড় পতন, কৃষি-নির্মাণে আশার আলো

17

দর্শনা ইমিগ্রেশনে গ্রেপ্তার মেহেরপুর আ.লীগ নেতা এমএ খালেক

18

৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন

19

পীরগঞ্জে হতদরিদ্রদের ৭ গরু ও নিমের চারা বিতরণ

20