অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজনীতির চেয়েও সাংবাদিকতার দায়িত্ব কঠিন: মঈন খান

সাংবাদিকতার দায়িত্ব পালন রাজনীতিবিদদের কাজের তুলনায় আরও কঠিন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

তিনি বলেন, ‘তাদের সঙ্গে একসঙ্গে ছয় মাস কাজ করেছি। সেই অভিজ্ঞতা থেকেই বলছি, এটা খুব কঠিন কাজ। আপনারা জানেন, রাজনীতিবিদদের কাজও খুব কঠিন। কিন্তু আমার মাঝে মাঝে মনে হয়, সাংবাদিকতার যে দায়িত্ব, সেটা পালন করা সাংবাদিকদের জন্য রাজনীতিবিদদের কাজের চেয়েও বেশি কঠিন।’

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, ‘আমার পক্ষে লিখলে আমি খুশি, আর আমার বিপক্ষে লিখলে আমি আপনার ওপর ক্ষুব্ধ হতে পারি। সেই কারণে আপনাদের এই কঠিন দায়িত্ব পালনের একটা সহজ পথ রয়েছে। আর সেটি হলো—একটি কথায়, একটি শব্দে—বস্তুনিষ্ঠ থাকা।’

তিনি বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠতা বজায় রেখে দায়িত্ব পালন করলে তাদের কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।

সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন শক্তি ও প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্রিটেনের উদাহরণ টেনে তিনি বলেন, একসময় সেখানে রাজা, ধর্মীয় নেতৃত্ব ও পার্লামেন্ট রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশ ছিল। কয়েক শত বছর আগে সাংবাদিকরা পার্লামেন্টে প্রবেশের অধিকার অর্জন করেন। সেই সময় থেকেই সাংবাদিকদের ‘ফোর্থ স্টেট’ বা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে অভিহিত করা হয়।

তিনি বলেন, ‘আপনারা কতটা গুরুত্বপূর্ণ, সেটা আপনারা নিজেরাই আশা করি উপলব্ধি করবেন। আর সেই কারণেই আপনারা যতক্ষণ বস্তুনিষ্ঠ থাকবেন, আমি মনে করি, তত সহজে আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে পারবেন।’

মঈন খান বলেন, ‘আমি এখানে দীর্ঘ বক্তব্য দেব না। আমি কোনো অতিথি হিসেবে আসিনি। আমি আপনাদের আমার সহকর্মী হিসেবে বিবেচনা করি এবং আপনাদেরই একটি অংশ হিসেবে এখানে এসেছি।’

তিনি আরও বলেন, অনেক সাংবাদিক ও অনেক প্রতিষ্ঠান থাকলেও ডেইলি ইন্ডাস্ট্রি অ্যান্ড ইকোনমিক রিভিউ (ডিআইইআর) যতদূর সম্ভব নিজেদের সীমারেখার মধ্যে থেকে দায়িত্ব পালন করে বলে তিনি মনে করেন। এ জন্য তিনি প্রতিষ্ঠানটির প্রতি শ্রদ্ধা জানান।

সাংবাদিকদের পেশাগত চরিত্র ও বস্তুনিষ্ঠতা ধরে রাখার আহ্বান জানিয়ে মঈন খান বলেন, ‘আপনারা আপনাদের এই ক্যারেক্টার, এই চরিত্র যতদিন বজায় রাখবেন—আজকে ডিআরইউর ৩০ বছর হয়েছে, এটা যতদিন বজায় রাখবেন—বাংলাদেশের মানুষ আপনাদের শ্রদ্ধা জানাবে।’



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর কালাইরুটির স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, উচ্ছ্বা

1

আন্ডারগ্রাউন্ডে থেকে এখন আস্ফালন হাস্যকর: ছাত্রদল সম্পাদক

2

ফুলবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

3

অনলাইনে যৌন নির্যাতনের শিকার ২ কোটি শিশু: ইউনিসেফ

4

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

5

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

6

এসআরবি গঠনের বিলে স্বরাষ্ট্রমন্ত্রী-রিশফিকের পাল্টাপাল্টি যু

7

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

8

দুবাইয়ের সম্পদ নিয়ে ৭৩ বাংলাদেশির তথ্য চাইবে দুদক

9

বিএনপি নেতা জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

10

রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল কিয়েভ

11

নিখোঁজ ৪ ছাত্রী সিলেটে উদ্ধার, পাচারচেষ্টার প্রাথমিক সন্দেহ

12

আ.লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর

13

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ

14

বোচাগঞ্জে এনসিপি নেতার মামলায় ১১ আসামি

15

তারেক-আনোয়ার ফোনালাপে জ্বালানি ও বিনিয়োগে সহযোগিতার আলোচনা

16

বন্যার্তদের সহায়তায় ইউসিবি কর্মীদের মানবিক উদ্যোগ

17

জামায়াতের লংমার্চে সাধারণ মানুষের সাড়া নেই: রাশেদ খাঁন

18

হাসিনাকে ফেরত না দেওয়ায় ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন রিজভীর

19

২০টিরও বেশি দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর বিটিটিএফ ২০২৬

20