ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাতায়াতের সুযোগ বাড়াতে আগামী ২৬ অক্টোবর থেকে নতুন সময়সূচিতে চলাচল শুরু করবে মহানগর এক্সপ্রেস। এ রুটে প্রথম দিনের যাত্রার টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ শুক্রবার (১৬ অক্টোবর)।
ঢাকা-কক্সবাজার রুটে আগামী ২৬ অক্টোবর থেকে চলাচল শুরু করতে যাচ্ছে মহানগর এক্সপ্রেস। নতুন এই ট্রেন চালুর ফলে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।
শুক্রবার (১৬ অক্টোবর) থেকে নতুন রুটে মহানগর এক্সপ্রেসের প্রথম দিনের যাত্রার টিকিট বিক্রি শুরু হচ্ছে। অন্যদিকে, কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনের ২৭ অক্টোবরের টিকিট বিক্রি শুরু হবে শনিবার (১৭ অক্টোবর)।
রেলওয়ের তথ্য অনুযায়ী, মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত সাড়ে ৮টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছাবে। সেখানে ২০ মিনিট বিরতির পর রাত ৩টায় আবার যাত্রা শুরু করে সকাল ৬টায় কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে।
ফেরার পথে ট্রেনটি প্রতিদিন সকাল ৯টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে যাত্রা অব্যাহত রাখবে। ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
মহানগর এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ থাকবে রোববার। নতুন এই রেল যোগাযোগ চালু হলে ঢাকা ও কক্সবাজারের মধ্যে যাতায়াতের পাশাপাশি মধ্যবর্তী জেলাগুলোর যাত্রীদের জন্যও সরাসরি ভ্রমণের সুযোগ তৈরি হবে।
মন্তব্য করুন