অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংসদে ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস, কার্যকর বুধবার থেকে

জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। আগামীকাল বুধবার (১ জুলাই) থেকে নতুন এই বাজেট কার্যকর হবে।

চলতি অর্থবছরের তুলনায় নতুন বাজেটের আকার বেড়েছে ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের পরিমাণ ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাসের প্রস্তাব উত্থাপন করেন। পরে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটে বাজেটটি অনুমোদিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

এর আগে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যয়-সংক্রান্ত ৫৯টি দাবি সংসদে উপস্থাপন করা হয় এবং সেগুলোর ওপর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এসব দাবির বিপরীতে সংসদ সদস্যরা ১ হাজার ৩৪৪টি ছাঁটাই প্রস্তাব দেন।

ছাঁটাই প্রস্তাবগুলোর ওপর আলোচনা শেষে কণ্ঠভোটের মাধ্যমে সেগুলোর নিষ্পত্তি করা হয়।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছিলেন। পরে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের পক্ষে-বিপক্ষে দীর্ঘ আলোচনার পর বাজেটটি পাস হয়।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সোমবার (২৯ জুন) বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বলেন, এই বাজেট শুধু সরকারের বাজেট হিসেবে নয়, বরং জাতি পুনর্গঠনের বাজেট হিসেবে দেখার আহ্বান জানাই। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের অর্থনীতি পুনরুদ্ধার, জনগণের দুর্ভোগ লাঘব এবং আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, এই বাজেট বাংলাদেশের অর্থনীতিকে নতুন ভিত্তির ওপর দাঁড় করানোর একটি রূপরেখা। ন্যায়ভিত্তিক উন্নয়ন এবং জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই সরকার এগিয়ে যেতে চায়। একই সঙ্গে ভবিষ্যতে দেশে যেন আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার প্রতিষ্ঠিত হতে না পারে, সে প্রত্যয়ও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নি

1

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তড়িঘড়ি নয়, স্পিকারের সঙ্গে বৈঠকের প

2

অনলাইনে যৌন নির্যাতনের শিকার ২ কোটি শিশু: ইউনিসেফ

3

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্

4

ঢামেকে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য, অচেতন রোগীকে এক

5

কুমিল্লায় আ.লীগ নেতা স্বপন গ্রেপ্তার

6

জরুরি প্রয়োজনে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেড

7

৩৩ হাজার ফিলিস্তিনি ঘরছাড়া, মানবতাবিরোধী অপরাধের শঙ্কা জাতিস

8

বিসিবিকে না জানিয়ে চীন সফর, ব্যাখ্যা দিলেন লিটন

9

তেঁতুলিয়ায় জনসেবায় আলোচনায় চেয়ারম্যান প্রার্থী দুলাল হোসেন (

10

রেমিট্যান্সে ঢাকার দাপট, সবচেয়ে পিছিয়ে রংপুর

11

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

12

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

13

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, স্বামী আটক

14

নবম পে স্কেল কার্যকরের পথে, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা

15

বালোগুন ইস্যুতে ফিফার বিরুদ্ধে নরওয়ে, তদন্তের মুখে ইনফান্তিন

16

তেঁতুলিয়ায় ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যে ৬ গরুর মৃত্যু

17

নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা ও পরীক্ষার সক্ষমতা বাড়াতে হব

18

ঢাকাসহ ১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

19

ঢাকা ওয়াসা ভবনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

20