অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় পুড়িয়ে ধ্বংস ২ হাজার ৫০০ দাবিহীন দলিল

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে দীর্ঘ কয়েক বছর ধরে জমে থাকা প্রায় ২ হাজার ৫০০টি দলিল ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাব রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব দলিল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

দলিল ধ্বংসের সময় তেঁতুলিয়া উপজেলা সাবরেজিস্ট্রার নাজমুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা সাব রেজিস্ট্রার তৌফিক সালাহ্ উদ্দীন, অফিসের অন্যান্য কর্মচারী, নকলনবীশ, দলিল লেখক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অফিস সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৯ নম্বর থেকে ২০২২ সালের ২৬৪৯ নম্বর দলিল পর্যন্ত দাবিবিহীন সব মূল দলিল (অছিয়ত ও উইল দলিল ব্যতীত) বিনষ্ট বা ধ্বংস করার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এসব দাবিবিহীন মূল দলিলের সংখ্যা ছিল ৩ হাজার ১৫০টি। এর মধ্যে মূল রশিদ জমা দেওয়ার পর ৬৫০টি দলিল ফেরত নেওয়া হয়। বাকি ২ হাজার ৫০০টি দলিল ধ্বংস করা হয়েছে।

তেঁতুলিয়া উপজেলা সাব রেজিস্ট্রার নাজমুল ইসলাম বলেন, নিবন্ধন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কোনো দলিল দুই বছরের বেশি সময় সাবরেজিস্ট্রার অফিসে দাবিহীন অবস্থায় পড়ে থাকলে আইন অনুযায়ী তা ধ্বংস করার বিধান রয়েছে। সেই নিয়ম মেনে গণবিজ্ঞপ্তি জারি করা ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে তৈরি হওয়া দাবিবিহীন দলিলগুলো ধ্বংস করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বনভূমি দখল করে পর্চা, গাছ কাটার অভিযোগ

1

১৫ বছর পর শিশু ধর্ষণ মামলার রায়, ঠাকুরগাঁওয়ে তিনজনের আমৃত্

2

ফকিরগঞ্জ বাজারে শতবর্ষী মৃত শিমুল গাছ, ঝুঁকিতে পথচারী-শিক্ষা

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

'ঘুর ঘুর পার্টি'র দৌরাত্ম্যে প্রশ্নের মুখে সাংবাদিকতার বিশ্ব

5

রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

6

তেঁতুলিয়ায় ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যে ৬ গরুর মৃত্যু

7

ঘর থেকে সংসদ: নারীর অধিকার প্রতিষ্ঠায় পাঁচ দফা দাবি

8

বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গ

9

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

10

পীরগঞ্জ পাইলট স্কুলে কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তেও নেই

11

ফুলবাড়ীতে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

12

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

13

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ৫ দিনের কর্মসূচি ঘোষণা

14

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

15

তারেক রহমানের সঙ্গে এডিটেড ছবি পোস্ট, সমালোচনায় ছাত্রদল নেতা

16

সত্য উদঘাটনই হোক ন্যায়বিচারের প্রথম শর্ত

17

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

18

মিছিলের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী আটক

19

১৫ সেপ্টেম্বর সিলেট সফরে রাষ্ট্রপতি

20