অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের সঙ্গে এডিটেড ছবি পোস্ট, সমালোচনায় ছাত্রদল নেতা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিজের একটি সম্পাদিত (এডিটেড) ছবি প্রকাশ করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এক ছাত্রদল নেতা। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ডি এন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও উপজেলা সাইবার ফোর্সের যুগ্ম আহ্বায়ক পলক উজ্জামান রনিকে ঘিরেই এ বিতর্কের সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ভাইরাল হওয়া ছবিটিতে তারেক রহমানের পাশে মূল ছবিতে ছিলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া। গত ১৮ জুলাই (শনিবার) বিকেলে গুলশানে বিএনপির কার্যালয়ে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সাংগঠনিক সভা শেষে তারেক রহমানের সঙ্গে ওই সেলফিটি তোলেন জিয়াউল ইসলাম। পরে তিনি ছবিটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন।

পরবর্তীতে ছাত্রদল নেতা পলক উজ্জামান রনি মূল ছবিতে থাকা জিয়াউল ইসলাম জিয়ার মুখমণ্ডল সরিয়ে নিজের ছবি সংযুক্ত করে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ছবিটির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর রাজনৈতিক অঙ্গনসহ ফেসবুকে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

সমালোচনার জবাবে ফেসবুকে এক মন্তব্যে পলক উজ্জামান রনি দাবি করেন, তিনি কেবল জিয়াউল ইসলামের ছবির জায়গায় নিজের ছবি বসিয়েছেন। সেখানে অন্য কেউ থাকলেও একই কাজ করতেন বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি রাজনীতি না বুঝে এ বিষয়ে মন্তব্য না করারও পরামর্শ দেন। তিনি কমেন্টে লিখেছেন, "আপনার কি মাথার সমস্যা আছে কি সমস্যা আপনার জিয়া ভাইকে সরিয়ে দিয়েছে এজন্য এখানে যদি ফখরুল থাকত তাও সরিয়ে দিতাম রাজনীতির ভালো বুঝেন না কথা বলতে আসছেন কেন"।

বিষয়টি নিয়ে পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন সৈকত বলেন, "বর্তমানে উপজেলায় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি না থাকায় অভিযুক্ত নেতার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া গেছে।" একই সঙ্গে তিনি ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর ও ভুয়া ছবি প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানান।

ঘটনার বিষয়ে ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি কায়েসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে একই কায়দায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদিত ভুয়া ছবি প্রচারের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াদ আহমেদ রাজকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে অপপ্রচার-হুমকির প্রতিবাদে তেঁতুলিয়ায় মানববন্ধন

1

কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন: জেলার বরখাস্ত, সুপা

2

ত্যাগের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ডিসি ফরিদা খান

3

৫০০ ভেজালবিরোধী অভিযানে জরিমানা ২ কোটি ৪০ লাখ টাকা

4

ফুলবাড়ী-পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

5

গণভোটের দাবিতে অনড় শফিকুর, আপসের সব প্রস্তাব প্রত্যাখ্যান

6

ব্রাজিলের সামনে ‘হেক্সা’ সমীকরণ: গৌরবের শিরোপা নাকি হতাশার র

7

ইউনূসকে ‘বাটপার’ বললেন ফিরোজ রশীদ

8

২০টিরও বেশি দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর বিটিটিএফ ২০২৬

9

বিচারকদের আবাসনে ৭২ ভবনের মাস্টারপ্ল্যান

10

প্রেস কাউন্সিলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব

11

বঞ্চনা ও বিডিআর ট্র্যাজেডিই জুলাই অভ্যুত্থানের ভিত্তি: শামছু

12

হালান্ড-ওদেগার্ড ফিরতেই পূর্ণ শক্তির নরওয়ে, সেরা একাদশে আইভ

13

চীনে ভয়াবহ রূপ নিচ্ছে কর্মসংস্থান সংকট

14

ফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ

15

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ বড় বাধা নয়: গয়েশ্বর

16

প্রেমের টানে ট্রুডো, ক্ষুব্ধ কানাডিয়ানরা

17

এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান, তেঁতুলিয়ায় নতুন বিতর্ক

18

রাজশাহী বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের

19

হামলা হলে মার্কিন জ্বালানি কোম্পানিতে পাল্টা আঘাতের হুমকি ইর

20