অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিনব্যাপী ফেনী সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনব্যাপী বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নিয়ে ফেনী সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি মুহুরী-কহুয়া প্রকল্প পুনর্বাসন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, বৃক্ষরোপণ এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।


প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, সরকারি কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা হন।

দিনের শুরুতে বেলা ২টা ১৭ মিনিটের দিকে পরশুরামের খেয়াঘাট-মুহুরী সেতু এলাকায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (প্রথম পর্যায়) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গত ১৬ জুন প্রকল্পটি অনুমোদন করে। ফেনী জেলার বন্যা সুরক্ষা, পানি নিষ্কাশন এবং সেচ সুবিধা জোরদার করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ এবং ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাশয় পুনঃখনন করা হবে। পাশাপাশি ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি সরু খাল খনন করা হবে। ২০৩০ সালের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনের পর খেয়াঘাট-মুহুরী সেতু এলাকায় একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্রকল্পের আওতায় মাটি কেটে খাল খনন, ড্রেজারের মাধ্যমে নদীর তলদেশ থেকে বালু অপসারণ এবং বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।

এরপর প্রধানমন্ত্রী ফুলগাজীতে গিয়ে বিকেল পৌনে ৪টার দিকে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। সেখানে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণের পাশাপাশি তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী।

পরে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় গিয়ে ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরামের সরকারি প্রতিষ্ঠানের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করেন তারেক রহমান। এসব সৌরবিদ্যুৎ প্রকল্পে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

তিন উপজেলার সরকারি ভবনের ছাদে মোট ৯৬০ দশমিক ৮ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর মধ্যে ছাগলনাইয়ায় ৪১৫ দশমিক ৬ কিলোওয়াট, পরশুরামে ২৯৫ দশমিক ৮ কিলোওয়াট এবং ফুলগাজীতে ২৪৯ দশমিক ৪ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।

সরকারি ভবনের ছাদ ব্যবহার করে স্থাপিত এসব সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

এরপর ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করেন। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং মন্দিরের পুরোহিতদের সম্মানী প্রদান করা হয়। পরে আয়োজিত জনসভায় বক্তব্য দেন তিনি।

ফুলগাজীতে মোট ৫১০ জন ফ্যামিলি কার্ড পেয়েছেন। ফেনী জেলার ৭ হাজার ৬৪৩ জন কৃষক কৃষক কার্ড পাচ্ছেন। এ ছাড়া ফুলগাজীতে ২৩৮ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও মন্দিরের পুরোহিতকে সম্মানী দেওয়া হয়েছে।

সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন করে তা জাতীয় গ্রিডে যুক্ত করা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর সরকারি উদ্যোগের অংশ হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

মুহুরী-কহুয়া প্রকল্পের পরবর্তী পর্যায়ে মুহুরী ও কহুয়া নদীর তীরে নতুন বাঁধ নির্মাণের পাশাপাশি সিলোনিয়া নদীর তীরে বাঁধ নির্মাণ, খনন ও পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা ইস্কান্দার মজুমদারের পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে।

এ ছাড়া ফেনী-১ আসনের সঙ্গে তার মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক রয়েছে। ১৯৯১ সাল থেকে তিনি কয়েকবার এ আসন থেকে নির্বাচিত হয়েছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথম ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড আনছে ব্র্যাক ব্যাংক

1

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজি

2

৮১ বছরে জাতিসংঘ: বিশ্বশান্তি ও মানবাধিকার রক্ষায় কার্যকর সংস

3

বোচাগঞ্জে এনসিপি নেতার মামলায় ১১ আসামি

4

বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

5

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

6

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধ

7

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

8

বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে: প্

9

ব্রাজিলের সামনে ‘হেক্সা’ সমীকরণ: গৌরবের শিরোপা নাকি হতাশার র

10

বাংলাবান্ধা থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

11

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক সপ্তাহেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং,

12

ফুলবাড়ীতে বিএনপির ৪২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি

13

সমসাময়িক ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

14

উত্তেজনা কাটিয়ে বেরোবিতে একই মঞ্চে ছাত্রদল-ছাত্রশিবির

15

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইজারার সরকারি দরকে বৃদ্ধাঙ্গুলি চেয়ারম্য

16

তেঁতুলিয়ায় বাল্যবিবাহের অভিযোগ, কনের বাবাকে ১০ হাজার টাকা জর

17

রাজশাহী বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের

18

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

19

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও পরিকল্পিত নগরায়ণের আহ্বান

20