অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ বিজ্ঞান মেলায় নিবন্ধন শুরু

জিয়াউর রহমান ফাউন্ডেশন ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ শীর্ষক বিজ্ঞান মেলার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত লিংকে প্রবেশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় registration-এ নিবন্ধন করতে হবে।

বিজ্ঞান মেলায় অংশগ্রহণের জন্য অধিভুক্ত কলেজগুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আজ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, গবেষণা এবং সৃজনশীল চিন্তাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অধিভুক্ত কলেজের আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী মডেল বা প্রকল্প নিয়ে মেলায় অংশ নিতে পারবেন। তবে প্রতিযোগিতায় উপস্থাপনের জন্য প্রকল্পটি অবশ্যই অংশগ্রহণকারীর নিজস্ব ও মৌলিক হতে হবে। এর আগে উপস্থাপন করা কোনো প্রকল্প এ প্রতিযোগিতায় গ্রহণ করা হবে না।

বিজ্ঞান মেলার প্রথম পাঁচজন বিজয়ীর জন্য স্টার্টআপে আকর্ষণীয় আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি সেরা উদ্ভাবন ও প্রকল্পের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার, বিশেষ সম্মাননা ও আর্থিক সহায়তা দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজকদের নির্দেশনা ও নির্ধারিত নিয়ম মেনে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ৩০ অক্টোবর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রীর সফরের দিনও অনুপস্থিত শিক্ষা কর্মকর্তা, উঠেছে ন

1

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

2

নাদিমা খানের ওপর হামলায় আসকের উদ্বেগ

3

বগুড়ায় ফ্রি চক্ষু ক্যাম্প, সেবা পেলেন হাজারো মানুষ

4

গ্রামীণ সড়ক বেহাল, ইউএনও বাসভবনে বিলাসী প্রকল্পের অভিযোগ

5

হামলা হলে মার্কিন জ্বালানি কোম্পানিতে পাল্টা আঘাতের হুমকি ইর

6

গোপন বিয়ে: ইসলামে কেন নিরুৎসাহিত?

7

বৈশ্বিক অপরাধ মোকাবিলায় সমন্বিত নিরাপত্তা কাঠামো গড়তে চায়

8

সিলেটে বন্যা স্থিতিশীল, চট্টগ্রাম ও উত্তরে নতুন শঙ্কা

9

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে তারেক রহমানের শ্রদ্

10

ঠাকুরগাঁওয়ে শব্দ ও বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্ট, জরিমানা আদ

11

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

12

বোচাগঞ্জে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল

13

বিশ্বকাপ উন্মাদনায় সংঘর্ষ ঠেকাতে বড় স্ক্রিনে পুলিশের কড়া নজর

14

'মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার' পুরস্কার পেল ইউনিলিভ

15

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

16

২০ বছর পর ফের মন্ত্রী ড. আবদুল মঈন খান

17

ফুলবাড়ীতে মাদ্রাসা, শিক্ষার্থী ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝ

18

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

19

সব আমলের আর্থিক অনিয়ম খতিয়ে দেখবে সংসদীয় কমিটি

20