অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

পোশাক রপ্তানিতে ৬.১০ শতাংশ প্রবৃদ্ধি, ৩ মাসে আয় ১০.৫৮ বিলিয়ন ডলার

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও নানা প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে এ খাতে রপ্তানি আয় বেড়েছে ৬ দশমিক ১০ শতাংশ।


রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করে ১ হাজার ৫৭ কোটি ৮৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার আয় করেছে, যা প্রায় ১০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৯৯৭ কোটি ৪ লাখ ২০ হাজার ডলার বা ৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার।

এক বছরের ব্যবধানে পোশাক রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আলোচ্য সময়ে খাতটির দুই প্রধান উপখাত নিটওয়্যার ও ওভেন—দুটিতেই প্রবৃদ্ধি হয়েছে।

ইপিবির তথ্য বলছে, প্রথম তিন মাসে নিটওয়্যার পোশাক রপ্তানি ৬ দশমিক ৮৮ শতাংশ বেড়ে ৫ দশমিক ৯৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ওভেন পোশাক রপ্তানি ৫ দশমিক ১১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ দশমিক ৬১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

মাসভিত্তিক হিসাবে দেখা যায়, জুলাইয়ে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩৮৮ কোটি ৬৭ লাখ ২০ হাজার ডলার। আগস্টে তা কমে দাঁড়ায় ৩৬০ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ডলারে। সেপ্টেম্বরে রপ্তানি আয় হয়েছে ৩০৮ কোটি ২৯ লাখ ৫০ হাজার ডলার।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে আগের বছরের একই সময়ের তুলনায় পোশাক রপ্তানি ১ দশমিক ৯২ শতাংশ কমেছিল। তবে আগস্টে ১৩ দশমিক ৯২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়। সেপ্টেম্বরে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৫৬ শতাংশ। পরবর্তী দুই মাসের এই প্রবৃদ্ধি সামগ্রিক তিন মাসের চিত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে।

পোশাক খাতের বর্তমান প্রবৃদ্ধিকে উৎসাহব্যঞ্জক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক এবং বাংলাদেশ অ্যাপারেল ভয়েজের সিইও মহিউদ্দিন রুবেল বাংলানিউজকে বলেন, মাসিক হিসাবে প্রবৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হলেও ধারাবাহিকতা ধরে রাখতে নিয়মিতভাবে এই প্রবৃদ্ধি বজায় রাখতে হবে।

তিনি বলেন, অতীতে জ্বালানি সংকটসহ যে ধরনের তীব্র চ্যালেঞ্জ ছিল, বর্তমানে তা নেই। ফলে অন্যান্য সহযোগিতাকে কাজে লাগিয়ে রপ্তানি প্রবৃদ্ধি আরও এগিয়ে নেওয়া প্রয়োজন।

মহিউদ্দিন রুবেল বলেন, “আমাদের বার্ষিক ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সামনে রেখে এই ধারা অব্যাহত রাখতে হবে। শুধু সংখ্যাগত বা অংকের হিসেবে প্রবৃদ্ধি বাড়লেই হবে না, উৎপাদন খরচ ও অন্যান্য ব্যয় বেড়ে যাওয়ার কারণে কাঙ্ক্ষিত মুনাফা আসছে কি না, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে। কারণ, প্রকৃত প্রবৃদ্ধি তখনই সম্ভব যখন তা টেকসই মুনাফা অর্জনের মাধ্যমে বৃদ্ধি পায়।”

নিট তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সিনিয়র সহ-সভাপতি ফজলে শামীম এহসান বলেন, আগস্ট মাসজুড়ে জ্বালানি সংকট থাকলেও সেপ্টেম্বরে রপ্তানি প্রবৃদ্ধি নিঃসন্দেহে ইতিবাচক। বেশিরভাগ কারখানা সংকটে থাকার পরও কিছু প্রতিষ্ঠান নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে অতিরিক্ত রপ্তানি করায় এই প্রবৃদ্ধি হয়ে থাকতে পারে বলে তিনি মনে করেন।

খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক বাজারে চাহিদা ধরে রাখতে এবং পোশাক রপ্তানির ধারাবাহিক অগ্রগতি বজায় রাখতে উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি পণ্যের বহুমুখীকরণ ও গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে। যথাযথ নীতিসহায়তা এবং উদ্যোক্তাদের দক্ষতা অব্যাহত থাকলে বাংলাদেশের পোশাক খাত ভবিষ্যতে আরও বড় মাইলফলক অর্জন করতে পারবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে জুলফিকার-ইলিয়াস, সাং

1

এসইএসডিপি প্রকল্পে ৮ কোটি টাকা চাঁদা সংগ্রহের অভিযোগ

2

ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানম

3

লটারিতে বুড়াবুড়ি ইউনিয়নে ৫ নারী এলসিএস কর্মী নিয়োগ

4

ইশরাককে পুনর্বহালের দাবি, বিকল্প হিসেবে প্রতিমন্ত্রী চান শহী

5

তদন্ত ছাড়াই গ্রেপ্তারের অভিযোগ, থানার ফেসবুক পোস্টে সাংবাদিক

6

দুবাইয়ের সম্পদ নিয়ে ৭৩ বাংলাদেশির তথ্য চাইবে দুদক

7

চীনে শিশুদের ছাড়াল প্রবীণ নির্ভরশীলতার হার, বাড়ছে নতুন ব্যবস

8

‘জুলাইযোদ্ধা’ সার্টিফিকেট, ফি ৫০ টাকা: উমামার পোস্টে আলোচনা

9

ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ বিজ্ঞান মেলায় নিবন্ধন শুরু

10

‘ঢাকা বাঁচাও’-এর সংবাদ সম্মেলন ২ নভেম্বর

11

পীরগঞ্জে জুলাই শহিদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

12

আইইবি নির্বাচন ঘিরে এ্যাবের ৯ সদস্য বহিষ্কার, ৬ জনকে শোকজ

13

২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে ভারত

14

শুধু দুজন রাজি হলেই কি Mutual Divorce হয়ে যায়? জানুন ৭টি গুর

15

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, স্বামী আটক

16

পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বরের মধ্যেই

17

ইরান দলের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

18

আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ টানতে কাজ করবে সরকার

19

বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

20