অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

লটারিতে বুড়াবুড়ি ইউনিয়নে ৫ নারী এলসিএস কর্মী নিয়োগ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থবছরের অনুন্নয়ন রাজস্ব বাজেটের আওতায় গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য লেবার কন্ট্রাক্ট সোসাইটি (এলসিএস)-এর ৫ জন নারী কর্মীকে লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ২টায় বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে উন্মুক্ত ও স্বচ্ছ পদ্ধতিতে লটারির আয়োজন করা হয়। নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা এলজিইডির সার্ভেয়ার জয়নাল আবেদীন।

এ সময় উপস্থিত ছিলেন বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তারেক হোসেন, উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আলামিন, ইউপি সদস্য আইবুল হক, আবু কালাম আজাদ, আতাউর রহমান, মিজানুর রহমান, আনতাজুল হক, সংরক্ষিত মহিলা সদস্য আনোয়ারা পারভীন, সাংবাদিক জাবেদুর রহমান, সাংবাদিক তরিকুল ইসলাম, এলজিইডির কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সবার উপস্থিতিতে উন্মুক্তভাবে লটারির কার্যক্রম সম্পন্ন হওয়ায় পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়।

জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়নে তিন বছরের জন্য মোট ৪১ জন নারী এলসিএস কর্মী নিয়োগ দেওয়া হবে। এর অংশ হিসেবে বুড়াবুড়ি ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে ৩২ জন নারী আবেদন করেন। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৫ জনকে নির্বাচিত করা হয়।

নির্বাচিতরা হলেন— নয়াবাড়ি গ্রামের মতিয়ার রহমানের মেয়ে নাজমা খাতুন, রাজুগছ গ্রামের সফিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম, বুড়াবুড়ি গ্রামের আবুল হোসেনের মেয়ে আইরিন, তফিজ উদ্দিনের মেয়ে মাসুদা বেগম এবং জহিরুল ইসলামের মেয়ে আফরোজা বেগম।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তারেক হোসেন বলেন, “এ ধরনের প্রকল্প শুধু গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়নেরও একটি কার্যকর উদ্যোগ। এই নিয়োগের মাধ্যমে তারা আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি সমাজে আরও সম্মানজনক অবস্থান গড়ে তুলতে পারবেন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, যুবক আটক

1

প্রাক্তনকে ভুলতে কেন এত সময় লাগে?

2

নবম পে স্কেল কার্যকর কবে? যা জানা গেল

3

পীরগঞ্জে জুলাই শহিদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

4

প্রতিবন্ধী স্কুলে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষককে ঘি

5

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষায় অব্যবস্থার অভিযোগ

6

তারেক রহমানের সঙ্গে এডিটেড ছবি পোস্ট, সমালোচনায় ছাত্রদল নেতা

7

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নে কঠোর সরকার: তথ

8

আমার সিদ্ধান্তেই ইসরায়েল আরও শক্তিশালী — ট্রাম্প

9

ভজনপুরে লটারিতে ৬ নারী এলসিএস কর্মী নিয়োগ

10

জরুরি কলে লঞ্চ থেকে রোগী উদ্ধার, হাসপাতালে পৌঁছে দিল কোস্টগা

11

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

12

দর্শনার্থীশূন্য ফল মেলা, প্রশ্নে আয়োজনের কার্যকারিতা

13

তেঁতুলিয়ায় ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যে ৬ গরুর মৃত্যু

14

তিন দফা দাবিতে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের ৪ ঘণ্টার কর্মবি

15

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

16

সরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা কেন রিডিংয়ে পিছিয়ে?

17

নতুন বাংলাদেশ গড়তে কৃষি ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার: আ

18

সত্য উদঘাটনই হোক ন্যায়বিচারের প্রথম শর্ত

19

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে খেলাফত মজলিসের শুভেচ্ছা

20