
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, বীর উত্তম।
আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান কাদের সিদ্দিকী। এ সময় তাঁরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। পরে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময়ের পাশাপাশি দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।