
বাস্তবায়নে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্রান্তিক জনগোষ্ঠী ও কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছেন।
তিনি বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন এবং বৃক্ষরোপণের মতো উদ্যোগগুলো মূলত কৃষকদের স্বপ্ন পূরণ এবং মেহনতি মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই গ্রহণ করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ছাত্র-শিক্ষক অডিটোরিয়ামে ২০২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদের লেভেল-১, সেমিস্টার-১-এর নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে তিনি গত ১৭ বছরে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে গুম ও শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণ করেন। একইসঙ্গে জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
কৃষিবিদদের অবদানের কথা উল্লেখ করে আনিছুর রহমান বলেন, একজন চিকিৎসক যেমন মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেন, তেমনি কৃষিবিদরা গবেষণার মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেন। প্রধানমন্ত্রীর নেওয়া উদ্যোগগুলো কৃষিবিদদের সক্রিয় অংশগ্রহণে বাস্তবায়িত হলে ভবিষ্যতে বাংলাদেশ খাদ্যশস্য রপ্তানির মাধ্যমে অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে সক্ষম হবে।
নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা দেশের মেধাবী শিক্ষার্থী। আপনাদের প্রতি পরিবার, শিক্ষক এবং জাতির প্রত্যাশা অনেক। ঢাকায় এসে কোনো ধরনের নেতিবাচক সঙ্গের কারণে যেন শিক্ষাজীবন ব্যাহত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। গবেষণা ও মেধার স্বাক্ষর রেখে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বানও জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে শেকৃবিতে নবাগত শিক্ষার্থীদের আবাসনের জন্য একটি নতুন হল নির্মাণ এবং গবেষণা কার্যক্রম জোরদারে প্রয়োজনীয় তহবিল বরাদ্দের দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, উপ-উপাচার্য ড. মো. বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার।
এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, নবাগত শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।